ব্রেকিং নিউজ :
নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে বিশেষ নিরাপত্তা জোরদার করেছে র‌্যাব গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন প্রধান উপদেষ্টা নির্বাচনকালীন নাশকতা ও বিশৃঙ্খলা দৃঢ়তার সঙ্গে প্রতিহতের নির্দেশ বিজিবি মহাপরিচালকের গণমাধ্যমকে অপতথ্য ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান ইসি সচিবের জামায়াত আমিরের সঙ্গে জাপানি নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রতিনিধিদলের সাক্ষাৎ প্রধান উপদেষ্টার সঙ্গে ভয়েস ফর জাস্টিস অবজারভার্স দলের সাক্ষাৎ দিনাজপুরে র‌্যাব সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন কন্ট্রোল রুম পরিদর্শন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা ভেনেজুয়েলার তেল খাত সম্পর্কিত নিষেধাজ্ঞা আরও শিথিল করলো যুক্তরাষ্ট্র একটি শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে ইসি প্রতিশ্রুতিবদ্ধ : সিইসি
  • প্রকাশিত : ২০১৯-০২-১১
  • ৩০৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
খুব দ্রুত নবম ওয়েজবোর্ডের প্রজ্ঞাপন জারি করা হবে : তথ্যমন্ত্রী
নিউজ ডেস্ক:–তথ্যমন্ত্রী মোহাম্মদ হাছান মাহমুদ বলেছেন, খুব দ্রুত নবম ওয়েজবোর্ডের প্রজ্ঞাপন জারি করা হবে। তিনি আজ সংসদে সরকারি দলের সদস্য মোরশেদ আলমের এক সম্পূরক প্রশ্নের জবাবে এ কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, সাংবাদিকবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনার বর্তমান সরকার সাংবাদিকদের কল্যাণে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। নবম ওয়েজবোর্ডের সুপারিশ পর্যালোচনার জন্য বর্তমান সরকারের মন্ত্রিপরিষদের প্রথম বৈঠকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বে মন্ত্রিসভা কমিটি পুনর্গঠন করা হয়েছে। এই কমিটি ইতোমধ্যে বিভিন্ন স্টেকহোল্ডারদের সাথে এবং আইন মন্ত্রণালয়ের সাথে বৈঠক করেছে। তিনি বলেন, ‘আমরা আশা করছি, খুব দ্রুত নবম ওয়েজবোর্ডের প্রজ্ঞাপন জারি করে এটি বাস্তবায়ন করা হবে।’ সরকারি দলের সদস্য আব্দুল মান্নানের অপর এক সম্পূরক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী মোহাম্মদ হাছান মাহমুদ বলেন, শিগগিরই বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) বগুড়া অফিসের কার্যক্রম পুনরায় চালু করা হবে। বিরোধী দলের সদস্য নাসরিন জাহান রতনার এক সম্পূরক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, দেশের সকল অনলাইন মিডিয়াকে নিবন্ধনের আওতায় আনা হবে। ইতোমধ্যে বেশকিছু অনলাইন মিডিয়ার তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat