ব্রেকিং নিউজ :
জবিতে ক্যারিয়ার পরিকল্পনা ও জেন্ডার সচেতনতা বিষয়ক সেমিনার হাসিনা ও কামালকে ফেরত চায় বাংলাদেশ ইউএনজিএ সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় ইতালির সমর্থন চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী তরুণ প্রজন্মকে ভূ-রাজনীতি ও পরিবেশের সংকটের যোগসূত্র বুঝতে হবে: তথ্যমন্ত্রী মধ্যপ্রাচ্যে ইরানি ড্রোন মোকাবিলায় কাজ করবে ইউক্রেনীয় দল : জেলেনস্কি গ্রামীণ চিকিৎসা সেবায় ‘পল্লী ডাক্তার’ মডেল চালুর উদ্যোগ যুক্তরাষ্ট্র-ইরানের দুই সপ্তাহের যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব সংসদে জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা বিল পাস মধ্যপ্রাচ্য যুদ্ধবিরতি নিয়ে বিশ্বজুড়ে প্রতিক্রিয়া ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৯-০২-১৪
  • ৩৩২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সততা ও দক্ষতার সাথে কাজ করতে হবে : জনপ্রশাসন প্রতিমন্ত্রী
নিউজ ডেস্ক:–জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন দেশের উন্নয়নে সততা ও পেশাগত দক্ষতার সাথে কাজ করতে সরকারি কর্মচারীদের প্রতি আহ্বান জানিয়েছেন । প্রতিমন্ত্রী আজ ঢাকায় শাহবাগে বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমিতে ২৪ ও ২৫ তম উন্নয়ন প্রশাসন ও ব্যবস্থাপনা কোর্সের সমাপনী অনুষ্ঠানে এ আহ্বান জানান। ফরহাদ হোসেন বলেন, জনপ্রশাসনকে আরো দক্ষ ও জনবান্ধব করতে সরকার কাজ করে যাচ্ছে। প্রশাসনিক দক্ষতা বৃদ্ধির মাধ্যমে নিজেকে গড়ে তুলেই জনগণকে উন্নত সেবা প্রদান করা সম্ভব। তিনি বলেন, দেশকে ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত করতে সরকারি কর্মচারীদের নিষ্ঠার সাথে কাজ করতে হবে। বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির রেক্টর কাজী রওশন আক্তার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat