ব্রেকিং নিউজ :
মধ্যপ্রাচ্যে ইরানি ড্রোন মোকাবিলায় কাজ করবে ইউক্রেনীয় দল : জেলেনস্কি গ্রামীণ চিকিৎসা সেবায় ‘পল্লী ডাক্তার’ মডেল চালুর উদ্যোগ যুক্তরাষ্ট্র-ইরানের দুই সপ্তাহের যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব সংসদে জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা বিল পাস মধ্যপ্রাচ্য যুদ্ধবিরতি নিয়ে বিশ্বজুড়ে প্রতিক্রিয়া ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী শুক্রবার ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি আলোচনা যুদ্ধবিরতি ‘সব জায়গায়’ কার্যকর : পাকিস্তানের প্রধানমন্ত্রী সূর্যসেন হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় হৃদয় চ্যাম্পিয়ন ‘জেলার ২’-এ থাকছেন না শাহরুখ খান, ‘কিং’ নিয়েই ব্যস্ততা
  • প্রকাশিত : ২০১৯-০২-১৮
  • ২৮২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঢাকার দুই সিটি নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীকে নিরপেক্ষ থাকার নির্দেশ
নিউজ ডেস্ক: -ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির নির্বাচন যাতে প্রশ্নবিদ্ধ না হয়, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিরপেক্ষ থাকার নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা। আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলনকক্ষে ডিএনসিসি ও ডিএসসিসি নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলাবিষয়ক সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ নির্দেশ দেন। বিভিন্ন বাহিনীর উদ্দেশ্যে সিইসি বলেন, ‘সব ভোটার যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে সে বিষয়ে ভূমিকা রাখতে হবে। নির্বাচন যাতে প্রশ্নবিদ্ধ না হয়, সেজন্য আপনাদের নিরপেক্ষ থাকতে হবে। প্রার্থীর এজেন্টদের নিরাপত্তা দিতে হবে।’ জাতীয় নির্বাচনে তেমন কোনো সহিংস ঘটনা না ঘটায় পুলিশের প্রশংসা করেন প্রধান নির্বাচন কমিশনার। তাদের ভূমিকার জন্য ধন্যবাদ জানিয়ে একইভাবে ঢাকা সিটি ও উপজেলা নির্বাচনেও কার্যকরী ভূমিকা রাখার নির্দেশনা দেন পুলিশকে। আগামী ২৮ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে মেয়র পদে উপ-নির্বাচন ও নতুন ১৮টি ওয়ার্ড এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সঙ্গে যুক্ত হওয়া নতুন ১৮টি ওয়ার্ডে ভোটগ্রহণ হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat