ব্রেকিং নিউজ :
যারা নির্বাচনে বিশৃঙ্খলা করতে চায়, জনগণ তাদের প্রতিহত করবে: নজরুল ইসলাম খান বান্দরবানে যৌথবাহিনী মোতায়েন উপলক্ষে ব্রিফিং সাতক্ষীরা সীমান্তে বিভিন্ন মালামাল জব্দ, আটক ১ টাঙ্গাইলের ৮টি আসনে ১ হাজার ৬৩টি কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনি সরঞ্জাম উৎসবের অপেক্ষা; চট্টগ্রামের কেন্দ্রে কেন্দ্রে পৌঁছেছে ভোটের উপকরণ নির্বাচনে সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগে ভোটারদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান রুহুল কবির রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান ভোটগ্রহণ চলাকালে ৪ ধাপে ভোটের সংখ্যা-শতকরা প্রেরণের নির্দেশ ইসির সহিংসতা নয়, শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান বিএনপির সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের আহ্বান সিইসি’র
  • প্রকাশিত : ২০১৯-০২-২২
  • ২৭৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পুরান ঢাকা থেকে কেমিক্যাল গোডাউন সরিয়ে ফেলার নির্দেশ দেয়া হয়েছে : ওবায়দুল কাদের
নিউজ ডেস্ক: –প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুরান ঢাকা থেকে যত দ্রুত সম্ভব রাসায়নিকের গুদাম সরিয়ে নেয়ার নির্দেশ দিয়ে বলেছেন, এ বিষয়ে কোনো গাফিলতি সহ্য করা হবে না। শুক্রবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চকবাজারে অগ্নিকাণ্ডে আহতদের দেখতে গিয়ে এ তথ্য জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রাসায়নিকের গুদাম সরিয়ে নেয়ার বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশের পর সিটি মেয়র ব্যবস্থা নেয়া শুরু করেছেন জানিয়ে ওবায়দুল কাদের বলেন, পুনর্বাসন ও আর্থিক সহায়তার বিষয়েও প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। মানুষের দুঃখ-দুর্দশাকে পুঁজি করে কারো রাজনীতি করা উচিত নয়। তিনি বলেন, গাড়িতে গ্যাস সিলিন্ডার ব্যবহারেরও বিকল্প ভাবা হবে। চকবাজারের অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে বিএনপিকে রাজনীতি না করারও আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, পুরান ঢাকার চকবাজার ট্র্যাজেডির দায় সরকার এড়িয়ে যেতে পারে না। সরকার নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে না। একই ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে তার জন্য কাজ করছে। ওবায়দুল কাদের বলেন, এখানে জীবিকার চেয়ে জীবনের ঝুঁকি বেশি। তাই এখানে কেমিক্যাল গোডাউন থাকতে দেওয়া হবে না। নিমতলির ঘটনার পর কেমিক্যাল গোডাউন সরানোর উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু ক্লোজ মনিটরিংয়ের অভাব ছিল। তাই এখানে আবার গোডাউন করা হয়েছে। সড়ক পরিবহনমন্ত্রী বলেন, গাড়িতে থাকা গ্যাস সিলিন্ডার বিপদজনক ঘটনা ঘটাচ্ছে। সিলিন্ডার ব্যবহার না করাই ভালো। এ বিষয়ে নির্দেশনা দিয়েছি। গাড়িতে গ্যাস সিলিন্ডার ব্যবহার না করার বিকল্প ভাবা হচ্ছে। ইতিমধ্যে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে কেমিক্যাল গোডাউন না থাকে। ক্ষতিগ্রস্ত ৯ জনকে ১ লাখ টাকা করে চেক প্রদান করেন ওবায়দুল কাদের। এ প্রক্রিয়া অব্যাহত থাকবে বলেও জানানো হয়। এছাড়া সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম আহতদের দেখতে ঢামেকে যান এবং আহতদের চিকিৎসার জন্য ১০ হাজার টাকা করে অনুদান প্রদান করেন। যানবাহনে মেয়াদোত্তীর্ণ সিলিন্ডার গ্যাসের ব্যবহার বন্ধে ব্যবস্থা নিতে সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএকে নির্দেশ দিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘নিয়মিত মনিটরিং করলে দুর্ঘটনা এড়ানো যেত। পুরান ঢাকার আবাসিক এলাকা থেকে অনতিবিলম্বে কেমিক্যাল গোডাউনগুলো সরিয়ে নিতে হবে। এসব গোডাউন এখানে রাখা যাবে না। এ বিষয়ে কোনো ধরনের গাফলতি আরও বড় ক্ষতি ডেকে আনবে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat