ব্রেকিং নিউজ :
রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ সরকার ৩ লাখ মেট্রিক টন ডিজেল এবং ইউনিসেফের মাধ্যমে ইপিআই টিকা সংগ্রহ করবে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা বাদ দেওয়ার প্রস্তাব নাহিদের জাটকা উৎপাদন বাড়াতে গবেষণায় বিজ্ঞানীদের সক্রিয় অংশগ্রহণ জরুরি : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বাউল দর্শন বাংলার মানবিক ও প্রগতিশীল সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ : সংস্কৃতি মন্ত্রী গুম আইনের সাথে সমন্বয় করে শক্তিশালী মানবাধিকার কমিশন গড়ার পরিকল্পনা রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় প্রতিষ্ঠার রায়ের বিরুদ্ধে আপিল করা হবে: অ্যাটর্নি জেনারেল পরিবেশ মন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ জবিতে ক্যারিয়ার পরিকল্পনা ও জেন্ডার সচেতনতা বিষয়ক সেমিনার
  • প্রকাশিত : ২০১৯-০২-২৭
  • ২৯২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
খালেদা জিয়াকে মুক্ত করতে না পারা বিএনপি নেতাদের রাজনৈতিক ব্যর্থতা : মোহাম্মদ নাসিম
নিউজ ডেস্ক:  আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, বিএনপি এতদিনেও দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে পারেনি, এটি তাদের রাজনৈতিক ব্যর্থতা। আজ বুধবার সকালে জাতীয় জাদুঘর মিলানায়তনে বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা পরিষদ আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি পলু সরকারের সভাপতিত্বে সভায় ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হক সবুজ ও ডা. দিলীপ রায়, বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা পরিষদের সাধারণ সম্পাদক এস এম সোলায়মান চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন। আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য বলেন, ‘আজকে খালেদা জিয়া বন্দী আছেন আদালতের মাধ্যমে। দুর্নীতি কারণে ১/১১ সরকার মামলা দিয়েছে। সেই মামলায় তিনি দন্ডিত হয়েছেন। এখানে কেউ কিছু করেননি, করারও কোনো সুযোগ নেই। তাদের নেত্রী বন্দী রয়েছেন, কিন্তু তারা কোনো আন্দোলন করতে পারেনি।’ বিএনপির উদ্দেশে মোহাম্মদ নাসিম বলেন, কান্নাকাটি করে, বিদেশিদের কাছে নালিশ দিয়ে রাজনীতি হবে না। আমার চাই আপনারা সংসদে আসুন। বিএনপি ভয় পেয়ে লড়াই- সংগ্রাম ও নির্বাচন থেকে পালিয়েছে। আপনারা ভয় ছেড়ে রাজনীতি করুন। রাজধানীর চকবাজারের চুড়িহাট্টায় অগ্নিকান্ডের কথা স্মরণ করে নাসিম বলেন, আবাসিক এলাকায় কলকারখানা- গোডাউন থাকতে পারে না। ব্যবসায়ীদের বুঝতে হবে আবাসিক এলাকায় কেমিক্যাল গুদাম থাকলে এ ধরনের ঘটনা আবারও ঘটতে পারে। কেমিক্যাল গোডাউনগুলো কেরানীগঞ্জ হস্তান্তর করতে হবে। এ ব্যাপারে কোনো ছাড় দেয়া হবে না। কেমিক্যাল ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি বলেন, গোডাউন রেখে নিজেকে এবং নিজের সন্তানকে হত্যার ব্যবস্থা করছেন। এই গোডাউন না সরিয়ে প্রশাসনের দুর্বলতা দেখানোর অর্থ হলো, আবার নিমতলি-চকবাজারের পূনরাবৃত্তি করা। অতিশিগগিরই এই কেমিকেল গোডাউন কেরানিগঞ্জ স্থানান্তর করুন। এ ব্যপারে কোন ছাড় দেওয়ার সুযোগ নেই। জীবন নিয়ে ছিনিমিনি খেলা যাবে না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat