ব্রেকিং নিউজ :
জাহাজ বাড়ি মামলায় হাসিনাসহ পলাতক আসামিদের আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ গ্রিনল্যান্ডে হাসপাতাল জাহাজ পাঠানোর ঘোষণা ট্রাম্পের পার্বত্য চট্টগ্রামকে দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন করার ঘোষণা দিলেন মন্ত্রী দীপেন দেওয়ান রুশ আক্রমনের বার্ষিকীর আগে ইউক্রেনের রাজধানীতে আবার ক্ষেপণাস্ত্র হামলা সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করবে সরকার : তথ্যমন্ত্রী অর্থনৈতিক সংকটে ম্লান লিবিয়ার রমজান উদযাপন লালমনিরহাটে কর্মকর্তাদের সঙ্গে ত্রাণ মন্ত্রীর মতবিনিময় সুদানের চাদ সীমান্তে আল-টিনা শহর দখলের দাবি আরএসএফের অস্ট্রিয়ায় তুষারধসে আরও ২ জন নিহত : পুলিশ
  • প্রকাশিত : ২০২২-১২-১০
  • ২৬৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম বলেছেন, শেখ হাসিনার নির্দেশে পাড়া-মহল্লায় জনগণের জানমাল রক্ষা করার জন্য আমরা কাজ করছি। মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, ১০ ডিসেম্বর বিএনপি নাকি ঢাকা শহর দখল করবে। আজই সরকারের পতন হবে। আজ খালেদা জিয়া ক্ষমতা দখল করবে। এই সরকারকে হটাতে গেলে মাজা ভাঙ্গা বিএনপি’র পক্ষে কোনোভাবে সম্ভব না। তারা জানে না শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার কচু পাতার পানি নয়। তাদের সভা শেষ না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকব। কারণ, বিএনপি’র অভ্যাস খারাপ
তিনি বলেন, ঢাকা শহরের প্রতিটি অলিগলি, রাস্তায়, মোড়ে আওয়ামী লীগ, ছাত্রলীগের হাজার হাজার কর্মী পাহারাদার হিসেবে রয়েছে।
মায়া আজ শনিবার সকালে ২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কার্যালয়ের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ সব কথা বলেন।
এই পরিকল্পনা নিয়ে তারা সন্ত্রাসী কায়দায় এগিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায় শেখ হাসিনার সঠিক সিদ্ধান্তে তাদের এই ষড়যন্ত্র ভেস্তে গেছে, নস্যাৎ হয়ে গেছে।
তিনি বলেন, ঢাকাবাসীসহ সারা বাংলাদেশের মানুষ তাদের এই স্বপ্ন চুরমার করে দিয়েছে। আজ খেয়াল করে দেখেন তারা নাকি নয়া পল্টনে ১০ লাখ লোকের সমাবেশ করবে। কেউ বলছে ২৫ লাখ লোক জমায়েত করবে, বিএনপি শুধু কাগুজে-কলমে বাঘ। খেয়াল করে দেখেন, গতকাল তারা মঞ্চ তৈরি করতে লোকও খুঁজে পাওয়া যায়নি।
মায়া বলেন, আমরা আগেও বলেছিলাম, এখনও বলি, শান্তিপূর্ণভাবে যে কেউ সমাবেশ করবে আমরা সহযোগিতা করব। সেই হাত বাড়িয়ে দিয়েছি। তারা আজ সভা করছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat