ব্রেকিং নিউজ :
জাহাজ বাড়ি মামলায় হাসিনাসহ পলাতক আসামিদের আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ গ্রিনল্যান্ডে হাসপাতাল জাহাজ পাঠানোর ঘোষণা ট্রাম্পের পার্বত্য চট্টগ্রামকে দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন করার ঘোষণা দিলেন মন্ত্রী দীপেন দেওয়ান রুশ আক্রমনের বার্ষিকীর আগে ইউক্রেনের রাজধানীতে আবার ক্ষেপণাস্ত্র হামলা সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করবে সরকার : তথ্যমন্ত্রী অর্থনৈতিক সংকটে ম্লান লিবিয়ার রমজান উদযাপন লালমনিরহাটে কর্মকর্তাদের সঙ্গে ত্রাণ মন্ত্রীর মতবিনিময় সুদানের চাদ সীমান্তে আল-টিনা শহর দখলের দাবি আরএসএফের অস্ট্রিয়ায় তুষারধসে আরও ২ জন নিহত : পুলিশ
  • প্রকাশিত : ২০২৩-০১-১৬
  • ২৭৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, যারা বলেন বাহাত্তরের সংবিধান ছুড়ে ফেলতে হবে, স্বাধীন বাংলাদেশ বাই চান্স হয়েছে, তাদের জনগণের শায়েস্তার মুখোমুখি হতে হবে।
তিনি বলেন, ‘বিএনপি নেতাদেরকে আহবান জানাবো এই ধরনের ধৃষ্টতা দেখানো বক্তব্য প্রত্যাহার করুন। জাতির কাছে ক্ষমা চান। আর না হলে জনগণের শায়েস্তার মুখোমুখি হতে হবে। এর দায়ভার কেউ নেবে না।’
হানিফ আজ সোমবার রাজধানীর ফার্মগেটে দেশব্যাপী বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ঢাকা মহানগর যুবলীগ উত্তরের উদ্যোগে শান্তি সমাবেশে এসব কথা বলেন।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, তারা বাহাত্তরের সংবিধান ছুড়ে ফেলতে হবে। এতো বড় ধৃষ্টতা দেখানোর সাহস পায় কিভাবে? রাজাকারের শাবকরা স্বাধীনতায় বিশ্বাসী নয়, তাই তারা সংবিধান মানতে চায় না। বাহাত্তরের সংবিধান শুধু মূল্যবান নয়, ঐতিহাসিক দলিল হিসেবে পরিচিত। আধুনিক যুগের সময়োপযোগী সংবিধান। বিএনপি নেতাদেরকে আহবান জানাবো সংবিধান নিয়ে এই ধরণের বক্তব্য প্রত্যাহার করুন। জাতির কাছে ক্ষমা চান। আর না হলে জনগণের শায়েস্তার মুখোমুখি হতে হবে। এর দায়ভার কেউ নেবে না।
মাহবুব উল আলম হানিফ বলেন, আজকে এমন একটা সময়ে আমরা এই সমাবেশ করছি, যখন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বে উন্নয়নের মডেলে পরিণত হয়েছে। ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে এক দফা কর্মসূচিতে কাজ করে যাচ্ছেন। সেই সময়ে একাত্তরের পরাজিত শক্তি জামায়াত এবং নব্য রাজাকার বিএনপি উন্নয়নের ধারাকে বাধাগ্রস্থ করার জন্য চক্রান্ত করে যাচ্ছে।
সমাবেশে যুবলীগ সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মো. নবী নেওয়াজসহ যুবলীগের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর উত্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat