ব্রেকিং নিউজ :
সেবা নিতে আসা মুক্তিযোদ্ধাদের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শনের নির্দেশ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর বিএনপির নাম ভাঙিয়ে বিশৃঙ্খলা করলে কাউকে ছাড় দেওয়া হবে না: আবু সাইদ চাঁদ অবৈধ সম্পদ অর্জন, সন্দ্বীপের সাবেক এমপি মিতা’র বিরুদ্ধে দুদকের মামলা চুয়াডাঙ্গায় ফ্লাওয়ার মিল মালিককে জরিমানা পিরোজপুরে সুবিধা বঞ্চিতদের মাঝে রমজানের খাদ্যসামগ্রী বিতরণ জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান অর্থমন্ত্রীর অগ্রাধিকার : প্রাতিষ্ঠানিক সংস্কার ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সবাই মিলে দেশ গড়ব : সমাজকল্যাণ মন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে দায়িত্ব গ্রহণ করলেন নতুন মন্ত্রী আফরোজা ও প্রতিমন্ত্রী মিল্লাত
  • প্রকাশিত : ২০২৩-০৫-১৬
  • ২৩৭০৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের  (চসিক) মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, চসিক পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মেধাবী শিক্ষক নিয়োগের মাধ্যমে তাদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তুলতে হবে।
আজ মঙ্গলবার সকালে চসিক অস্থায়ী নগর ভবনের সম্মেলন কক্ষে চসিক পরিচালিত তিনটি স্কুল ও কলেজ পরিচালনা কমিটির সভায় সভাপতির বক্তব্যে মেয়র একথা বলেন।
মেয়র বলেন, ‘চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে ঘুরে দাঁড়াতে হলে মেধাবী ব্যক্তিদের বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্বে বসাতে হবে এবং তাদের কাজের সুযোগ ও স্বাধীনতা দিতে হবে। আমি দায়িত্ব নেয়ার পর চসিকের বিভিন্ন খাতে লোক সংকটের প্রেক্ষিতে ১৩ জন প্রথম শ্রেণীর কর্মকর্তা নিয়োগ করেছি। এখন বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানে স্থায়ী প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের ঘাটতির বিষয়টি জানতে পেরে ৩৭ জন প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু করেছি। তবে আমি নিয়োগ দিলেও এসব শিক্ষকের সর্বোচ্চ সেবা পেতে হলে বিদ্যমান শিক্ষক, শিক্ষার্থীদের অভিভাবক আর বিদ্যালয়গুলোর ম্যানেজিং কমিটিগুলোকেও সহযোগিতা করতে হবে। আমাদের ভুললে চলবে না প্রধানমন্ত্রী যে স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য লড়ছেন তা বাস্তবায়নে চসিকের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমকে স্মার্ট করতে হবে।’
শিল্পায়নের ঝুঁকি ও একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষা প্রতিষ্ঠানকে বিশ্বমানের গড়ে তুলতে দক্ষ, প্রশিক্ষিত শিক্ষকগণকে আলোকবর্তিকা হিসেবে শিক্ষার উন্নয়নে অবদান রাখতে হবে বলে মন্তব্য করেন মেয়র। চসিক প্রধান শিক্ষা কর্মকর্তা লুৎফুন নাহারের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন কাউন্সিলর নূর মোস্তফা টিনু,  কুলগাঁও সিটি কর্পোরেশন কলেজের অধ্যক্ষ আমিনুল হক খান, জাহাঙ্গীর আলম, সাথী রানী পাল প্রমুখ।
সভায় স্কুল ও কলেজ পরিচালনা কমিটির পূর্ববর্তী সভার কার্যবিবরণী পাঠ ও আয়-ব্যয়ের হিসাব অনুমোদন করা হয়। সভাশেষে স্কুল ও কলেজের নবগঠিত পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ মেয়রকে ফুলেল শুভেচছা জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat