ব্রেকিং নিউজ :
সেবা নিতে আসা মুক্তিযোদ্ধাদের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শনের নির্দেশ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর বিএনপির নাম ভাঙিয়ে বিশৃঙ্খলা করলে কাউকে ছাড় দেওয়া হবে না: আবু সাইদ চাঁদ অবৈধ সম্পদ অর্জন, সন্দ্বীপের সাবেক এমপি মিতা’র বিরুদ্ধে দুদকের মামলা চুয়াডাঙ্গায় ফ্লাওয়ার মিল মালিককে জরিমানা পিরোজপুরে সুবিধা বঞ্চিতদের মাঝে রমজানের খাদ্যসামগ্রী বিতরণ জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান অর্থমন্ত্রীর অগ্রাধিকার : প্রাতিষ্ঠানিক সংস্কার ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সবাই মিলে দেশ গড়ব : সমাজকল্যাণ মন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে দায়িত্ব গ্রহণ করলেন নতুন মন্ত্রী আফরোজা ও প্রতিমন্ত্রী মিল্লাত
  • প্রকাশিত : ২০২৩-০৫-১৭
  • ৯১৯৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সাবেক অর্থ সম্পাদক মুফতি মনির হোসাইন কাসেমীকে এক মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট।  তবে আরো দুই মামলায় তার জামিন হয়নি।
বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি কে, এম ইমরুল কায়েশ সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট  ডিভিশন বেঞ্চ তিন মামলায় জামিন প্রশ্নে আজ রায় দেন।  
মামলায় রাষ্ট্রপক্ষে শুনানি করেন এটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও ডেপুটি এটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক। আসামি পক্ষে ছিলেন আইনজীবী দেলোয়ার হোসেন।  
ডেপুটি এটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক জানান,স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে জাতীয় প্যারেডগ্রাউন্ডে দেশি-বিদেশি সরকার প্রধান ও রাষ্ট্র প্রধানদের অংশগ্রহণে অনুষ্ঠিত কর্মসূচিকে বানচাল করার ও ঢাকাসহ সারাদেশে ব্যাপক তান্ডব চালিয়ে নৈরাজ্য সৃষ্টির পরিকল্পনা ও ষড়যন্ত্র করার অপরাধের অভিযোগে ২০২১ সালে পল্টন থানায় করা দুই মামলায় মুফতি মনির হোসাইন কাসেমীর জামিনের রুল খারিজ করে দিয়েছেন। অর্থাৎ তিনি এই দুই মামলায় জামিন পাননি। তবে ২০১৩ সালে শাপলা চত্বরে হেফাজতের মহাসমাবেশের পরে পল্টন থানায় করা নাশকতার মামলায় তিনি জামিন পেয়েছেন।  
২০২১ সালের ২১ মে সন্ধ্যায় রাজধানীর বারিধারা এলাকার একটি মাদরাসায় অভিযান চালিয়ে মনির হোসাইন কাসেমীকে গ্রেফতার করে ডিবি।   মুফতি মনির হোসাইন কাসেমী জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম মহাসচিব ও জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসার মুহতারিম। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat