ব্রেকিং নিউজ :
সেবা নিতে আসা মুক্তিযোদ্ধাদের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শনের নির্দেশ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর বিএনপির নাম ভাঙিয়ে বিশৃঙ্খলা করলে কাউকে ছাড় দেওয়া হবে না: আবু সাইদ চাঁদ অবৈধ সম্পদ অর্জন, সন্দ্বীপের সাবেক এমপি মিতা’র বিরুদ্ধে দুদকের মামলা চুয়াডাঙ্গায় ফ্লাওয়ার মিল মালিককে জরিমানা পিরোজপুরে সুবিধা বঞ্চিতদের মাঝে রমজানের খাদ্যসামগ্রী বিতরণ জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান অর্থমন্ত্রীর অগ্রাধিকার : প্রাতিষ্ঠানিক সংস্কার ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সবাই মিলে দেশ গড়ব : সমাজকল্যাণ মন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে দায়িত্ব গ্রহণ করলেন নতুন মন্ত্রী আফরোজা ও প্রতিমন্ত্রী মিল্লাত
  • প্রকাশিত : ২০২৩-০৫-১৮
  • ৩৭২৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দেশের প্রথম এলিভেটেড মেট্রো রেল আগামী ৩১ মে থেকে যাত্রীদের নির্বিঘেœ সেবা দেওয়ার  লক্ষ্যে সপ্তাহে ছয় দিন (শুক্রবার ব্যতীত) সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত চলাচল করবে। শুক্রবার হবে সাপ্তাহিক ছুটি, যা বর্তমান সময়সূচী অনুসারে মঙ্গলবার ছিল।  এসব তথ্য জানিয়ে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক বলেন, ‘আগারগাঁও থেকে মতিঝিল অংশে মেট্রো রেল তার পারফরম্যান্স টেস্ট শুরু করবে আগামী ১ জুলাই থেকে ।’ তিনি বলেন, ‘নতুন ঘোষণা অনুযায়ী, মেট্রো রেল শুক্রবার ছাড়া প্রতিদিন ১২ ঘন্টা যাত্রী সেবা দেবে।’
ব্যবস্থাপনা পরিচালক বলেন, সংশোধিত সময়সূচীর লক্ষ্য যাত্রীদের চাহিদা আরও কার্যকরভাবে পূরণ করা। সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত পিক আওয়ারের সময় ট্রেনগুলি উভয় দিকে প্রতি ১০ মিনিটে মেট্রো স্টেশনে পৌঁছাবে। আর, সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সময়কাল- যা অফ-পিক আওয়ার হিসেবে বিবেচিত হয়, তখন ট্রেনগুলি প্রতি ১৫ মিনিট পরে স্টেশন থেকে ছেড়ে আসবে। বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত সময়কাল পিক আওয়ার এবং সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত সময়কাল অফ-পিক আওয়ার হিসেবে বিবেচিত হবে। তিনি বলেন, বর্তমানে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত সময়কালে শুধুমাত্র মেট্রোরেল চলাচল করছে।
সিদ্দিক জানান, বর্তমানে মেট্রোরেলের রক্ষণাবেক্ষণ কাজ চলছে। রক্ষণাবেক্ষণের কাজের জন্য সম্পূর্ণ একটি দিন মেট্রোরেল চলাচল বন্ধ রাখার প্রয়োজন। তাই, যাত্রীদের সাথে আলোচনার পরে, সাপ্তাহিক ছুটি শুক্রবারে স্থানান্তরিত করা হয়েছে। তবে আসন্ন ঈদুল আজহা উপলক্ষেও মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে বলে তিনি জানান ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat