ব্রেকিং নিউজ :
সেবা নিতে আসা মুক্তিযোদ্ধাদের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শনের নির্দেশ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর বিএনপির নাম ভাঙিয়ে বিশৃঙ্খলা করলে কাউকে ছাড় দেওয়া হবে না: আবু সাইদ চাঁদ অবৈধ সম্পদ অর্জন, সন্দ্বীপের সাবেক এমপি মিতা’র বিরুদ্ধে দুদকের মামলা চুয়াডাঙ্গায় ফ্লাওয়ার মিল মালিককে জরিমানা পিরোজপুরে সুবিধা বঞ্চিতদের মাঝে রমজানের খাদ্যসামগ্রী বিতরণ জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান অর্থমন্ত্রীর অগ্রাধিকার : প্রাতিষ্ঠানিক সংস্কার ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সবাই মিলে দেশ গড়ব : সমাজকল্যাণ মন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে দায়িত্ব গ্রহণ করলেন নতুন মন্ত্রী আফরোজা ও প্রতিমন্ত্রী মিল্লাত
  • প্রকাশিত : ২০২৩-০৫-১৮
  • ৪৩৭১৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সঠিক পথে রয়েছে। আগামী নির্বাচনে এর প্রতিফলন ঘটবে।
আজ রাজধানীর আগারগাঁওস্থ জাতীয় সমাজসেবা একাডেমি মিলনায়তনে ৫০তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক ড.আবু সালেহ মোস্তফা কামাল। 
নুরুজ্জামান আহমেদ আরো বলেন, সাম্প্রতিক সময়ে দেশ পরিচালনায় প্রধানমন্ত্রীর দক্ষতা বিষয়ে বিশ্বনেতাদের ভূয়সী প্রশংসা প্রমাণ করে বহির্বিশ্বে দেশের মর্যাদা বৃদ্ধি পেয়েছে। এ প্রশংসা দেখে বিদেশী প্রভুদের কাছে ধর্ণা দেয়া বিরোধী পক্ষের মাথা খারাপ হয়ে গিয়েছে। তারা বিভিন্ন আশঙ্কার গল্প বানিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।
মন্ত্রী আরও বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়ার পরও বিরোধী পক্ষের মিথ্যাচার বন্ধ হয়নি। এটি তাদের রাজনৈতিক দেউলিয়াত্বের প্রকাশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের আস্থার অপর নাম। আগামী নির্বাচনে নিরঙ্কুশ বিজয় উপহার দিয়ে জনগণ তা  প্রমাণ করবে। 
প্রশিক্ষণ সম্পন্নকারী কর্মকর্তাদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, সমাজের সেবা করার প্রত্যয় নিয়ে কাজ করুন। একজন প্রকৃত সমাজকর্মী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করুন। জনসেবার পবিত্র দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করুন। পরে মন্ত্রী  বুনিয়াদী প্রশিক্ষণার্থীদের হাতে সনদ ও সম্মাননা তুলে দেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat