ব্রেকিং নিউজ :
সেবা নিতে আসা মুক্তিযোদ্ধাদের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শনের নির্দেশ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর বিএনপির নাম ভাঙিয়ে বিশৃঙ্খলা করলে কাউকে ছাড় দেওয়া হবে না: আবু সাইদ চাঁদ অবৈধ সম্পদ অর্জন, সন্দ্বীপের সাবেক এমপি মিতা’র বিরুদ্ধে দুদকের মামলা চুয়াডাঙ্গায় ফ্লাওয়ার মিল মালিককে জরিমানা পিরোজপুরে সুবিধা বঞ্চিতদের মাঝে রমজানের খাদ্যসামগ্রী বিতরণ জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান অর্থমন্ত্রীর অগ্রাধিকার : প্রাতিষ্ঠানিক সংস্কার ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সবাই মিলে দেশ গড়ব : সমাজকল্যাণ মন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে দায়িত্ব গ্রহণ করলেন নতুন মন্ত্রী আফরোজা ও প্রতিমন্ত্রী মিল্লাত
  • প্রকাশিত : ২০২৩-০৫-২০
  • ৮১৯৭০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি বলেছেন, জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা যে কোন মূল্যে ক্ষমতা দখল করতে চায়। 
আজ বিকেলে শাক্তা ইউনিয়নের কালু নগর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ষড়যন্ত্রকারীরা আজ ঐক্যবদ্ধ। জাতীয়-আন্তর্জাতিক ষড়যন্ত্রকারী, ডা. ইউনুসসহ এক এগারোর কুশীলবরা আগামী নির্বাচনের  মধ্যদিয়ে দেশের উন্নয়নের চাকাকে স্তব্ধ করে দিতে চায়। যারা ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার বিরোধীতা করে সপ্তম নৌবহর  পাঠিয়েছিলো তারা আবার ষড়যন্ত্র শুরু করেছে।
শাক্তা ইউনিয়ন যুবলীগের আহবায়ক কবির হোসেনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সভাপতি ইউসুফ আলী চৌধুরী সেলিম,  সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বিপ্লব, যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি মনির, রফিকুল ইসলাম হিল্টন, ইঞ্জিনিয়ার মোহাম্মদ হান্নান, কামরুল ইসলাম কামু ও সাংগঠনিক সম্পাদক রানা মোল্লা।
পরে মো. কবির হোসেনকে সভাপতি করে আংশিক কমিটি ঘোষণা করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat