ব্রেকিং নিউজ :
সেবা নিতে আসা মুক্তিযোদ্ধাদের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শনের নির্দেশ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর বিএনপির নাম ভাঙিয়ে বিশৃঙ্খলা করলে কাউকে ছাড় দেওয়া হবে না: আবু সাইদ চাঁদ অবৈধ সম্পদ অর্জন, সন্দ্বীপের সাবেক এমপি মিতা’র বিরুদ্ধে দুদকের মামলা চুয়াডাঙ্গায় ফ্লাওয়ার মিল মালিককে জরিমানা পিরোজপুরে সুবিধা বঞ্চিতদের মাঝে রমজানের খাদ্যসামগ্রী বিতরণ জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান অর্থমন্ত্রীর অগ্রাধিকার : প্রাতিষ্ঠানিক সংস্কার ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সবাই মিলে দেশ গড়ব : সমাজকল্যাণ মন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে দায়িত্ব গ্রহণ করলেন নতুন মন্ত্রী আফরোজা ও প্রতিমন্ত্রী মিল্লাত
  • প্রকাশিত : ২০২৩-০৫-২১
  • ৫৪৩২৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বলিউডের অন্যতম জনপ্রিয় পরিচালক বিবেক অগ্নিহোত্রী। 'দ্যা কাশ্মীর ফাইলস'-এর মতো সিনেমা তৈরি করে বক্স অফিসে নজির গড়েছেন তিনি। পরিচালক হিসেবে জনপ্রিয়তা থাকলেও বিভিন্ন ইস্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে কথা বলে মাঝেমধ্যেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে চলে আসেন।
সেই ধারাবহিকতায় এবার কান চলচ্চিত্র উৎসবে অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনের ফ্যাশন সেন্সকে কটাক্ষ করলেন দ্যা কাশ্মীর ফাইলসের পরিচালক। এদিকে টুইটারে রাই সুন্দরীকে খোঁচা মারতেই বিবেককে ধুয়ে দিয়েছেন সোশ্যাল বাটারফ্লাই উরফি জাভেদ।
হিন্দুস্থান টাইমসের প্রতিবেদন আনুযায়ী, টুইটারে কান উৎসবে ঐশ্বরিয়ার ফ্যাশনকে হাসির খোরাক বানিয়েছেন। টুইটে পরিচালক লিখেছেন,’আপনারা কোনও দিন কস্টিউম স্লেভস কথাটি শুনেছেন? আর মেয়েরাই এই ঘটনার সঙ্গে বেশি যুক্ত। ভারতের বেশিরভাগ অভিনেত্রীদেরই আজকাল এই ধরনের কস্টিউমে দেখা যায়। এই ধরনের বোকা বোকা ও অস্বস্তিকর ফ্যাশন সেন্সের কী অর্থ?’
তবে রাই সুন্দরীকে কটাক্ষ করার পাল্টা জবাবও পেয়েছেন তিনি। শুক্রবার টুইটে বিবেকেকে একহাত দেখে নিয়েছেন বোল্ড ফ্যাশন সেন্সের জন্য  চর্চায় থাকা উরফি জাবেদ। পাল্টা টুইটে তিনি লেখেন, 'আমি জানতে চাই আপনি কোন ফ্যাশন স্কুল থেকে ডিগ্রি নিয়েছেন। আপনাকে দেখে যেন মনে হয় ফ্যাশন নিয়ে কত ধারণা রয়েছে। ফ্যাশন মুভিটাই তো পরিচালনা করতে পারতেন।'
প্রসঙ্গত, কানের রেড কার্পেটে সোফি কাউচারের ডিজাইন করা ড্রেসে ভক্তদের নজরকেড়েছেন প্রাক্তন বিশ্বসুন্দরী। হুডিওয়ালা গাউনের সামনে একটা কালো রঙয়ের বেশ বড় সাইজের বো। আর নীচে সিলভার ডিজাইন করা একটা অংশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat