ব্রেকিং নিউজ :
সেবা নিতে আসা মুক্তিযোদ্ধাদের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শনের নির্দেশ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর বিএনপির নাম ভাঙিয়ে বিশৃঙ্খলা করলে কাউকে ছাড় দেওয়া হবে না: আবু সাইদ চাঁদ অবৈধ সম্পদ অর্জন, সন্দ্বীপের সাবেক এমপি মিতা’র বিরুদ্ধে দুদকের মামলা চুয়াডাঙ্গায় ফ্লাওয়ার মিল মালিককে জরিমানা পিরোজপুরে সুবিধা বঞ্চিতদের মাঝে রমজানের খাদ্যসামগ্রী বিতরণ জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান অর্থমন্ত্রীর অগ্রাধিকার : প্রাতিষ্ঠানিক সংস্কার ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সবাই মিলে দেশ গড়ব : সমাজকল্যাণ মন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে দায়িত্ব গ্রহণ করলেন নতুন মন্ত্রী আফরোজা ও প্রতিমন্ত্রী মিল্লাত
  • প্রকাশিত : ২০২৩-০৫-২২
  • ৫৬৮৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কর্মক্ষেত্রে শুদ্ধাচার চর্চার স্বীকৃতি হিসেবে ভূমি মন্ত্রণালয় ও এর আওতাভুক্ত দপ্তর এবং সংস্থার ছয়জন কর্মকর্তা-কর্মচারী ২০২১-২২ অর্থ বছরের জাতীয় শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন।
আজ সোমবার সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার প্রাপ্তদের হাতে সন্মাননা সনদ ও স্মারক তুলে দেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। এ সময় শুদ্ধাচার পুরস্কার প্রাপ্তদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান ভূমিমন্ত্রী। ভূমি সচিব মো. খলিলুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। 
পুরস্কার প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেন, স্মার্ট ভূমিসেবার অন্যতম অনুষঙ্গ সুশাসন। আমরা যতই সিস্টেম বদল করিনা কেন, সিস্টেমের অপারেটর তথা পেছনের মানুষ যদি দক্ষ এবং সততাপরায়ণ না হন, চূড়ান্তভাবে উদ্দেশ্য পূরণ হবেনা। 
জনগণকে সরকারের পরিকল্পিত স্মার্ট ভূমিসেবা বিষয়ে অবগত করা, ভূমিসেবায় নাগরিক অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং দ্রুত প্রযোজ্য সেবা দেয়ার মাধ্যমে ভূমিসেবা সপ্তাহ ২০২৩ সফল করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেন ভূমিমন্ত্রী। 
ভূমি মন্ত্রণালয়ের আওতাভুক্ত ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক মো. আরিফ, ভূমি মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. মো. জাহিদ হোসেন পনির পিএএ, ব্যক্তিগত কর্মকর্তা মো. খলিলুর রহমান ভূঞাঁ, সাঁট-মুদ্রাক্ষরিক মো. মনজুর রহমান, অফিস সহায়ক মো. আব্দুর রহমান এবং অফিস সহায়ক মো. সাদ্দাম হোসেন নিজ নিজ ক্যাটাগরিতে ২০২১-২২ অর্থ বছরের শুদ্ধাচার পুরস্কার অর্জন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat