ব্রেকিং নিউজ :
সেবা নিতে আসা মুক্তিযোদ্ধাদের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শনের নির্দেশ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর বিএনপির নাম ভাঙিয়ে বিশৃঙ্খলা করলে কাউকে ছাড় দেওয়া হবে না: আবু সাইদ চাঁদ অবৈধ সম্পদ অর্জন, সন্দ্বীপের সাবেক এমপি মিতা’র বিরুদ্ধে দুদকের মামলা চুয়াডাঙ্গায় ফ্লাওয়ার মিল মালিককে জরিমানা পিরোজপুরে সুবিধা বঞ্চিতদের মাঝে রমজানের খাদ্যসামগ্রী বিতরণ জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান অর্থমন্ত্রীর অগ্রাধিকার : প্রাতিষ্ঠানিক সংস্কার ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সবাই মিলে দেশ গড়ব : সমাজকল্যাণ মন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে দায়িত্ব গ্রহণ করলেন নতুন মন্ত্রী আফরোজা ও প্রতিমন্ত্রী মিল্লাত
  • প্রকাশিত : ২০২৩-০৫-২৫
  • ৪৫৬২১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সাবেক সংসদ সদস্য ও ব্যবসায়ী  মো. মোসাদ্দেক আলী ফালুর বিরুদ্ধে ত্রাণের টিন আত্মসাতের মামলা বাতিলের রায় বহাল রেখেছে সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।
আপিল খারিজের বিরুদ্ধে দুদকের আনা রিভিউ  প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে আপিল বিভাগ বেঞ্চ আজ খারিজ করে আদেশ দেন।
আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী এ কে এম ফজলুল হক। ফালুর পক্ষে ছিলেন আইনজীবী ব্যারিস্টার মোঃ রুহুল কুদ্দুস কাজল।
ব্যারিস্টার মোঃ রুহুল কুদ্দুস কাজল বলেন, দুদকের রিভিউ খারিজ হয়ে যাওয়ায় মামলাটির কার্যক্রম চূড়ান্তভাবে শেষ হয়ে গেল। এ মামলা আর চলবে না।
জরুরি তত্ত্বাবধয়াক সরকারের আমলে ২০০৭ সালের মার্চ মাসে রাজধানীর তেজগাঁও থানায় দুদক ফালুসহ ছয় জনের বিরুদ্ধে এ মামলা দায়ের করে। মামলায় ত্রাণের ১০০ বান্ডিল ঢেউটিন আত্মসাতের অভিযোগ আনা হয়। পরবর্তীতে ২০০৮ সালে এ মামলায় বিচারিক আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। ওই অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ এবং মামলা বাতিলে হাইকোর্টে আবেদন করেন ফালু। সেই আবেদনের চূড়ান্ত শুনানি নিয়ে ২০১৮ সালের ৭ মার্চ মামলা বাতিল করে রায় দিয়েছিলো হাইকোর্ট। এর বিরুদ্ধে দুদকের করা আবেদন ২০২১ সালের ২ জুন খারিজ করে দেন আপিল বিভাগ। ওই খারিজ আদেশ পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে আবেদন করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।  যেটা আজ বৃহস্পতিবার খারিজ হয়ে যায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat