ব্রেকিং নিউজ :
সেবা নিতে আসা মুক্তিযোদ্ধাদের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শনের নির্দেশ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর বিএনপির নাম ভাঙিয়ে বিশৃঙ্খলা করলে কাউকে ছাড় দেওয়া হবে না: আবু সাইদ চাঁদ অবৈধ সম্পদ অর্জন, সন্দ্বীপের সাবেক এমপি মিতা’র বিরুদ্ধে দুদকের মামলা চুয়াডাঙ্গায় ফ্লাওয়ার মিল মালিককে জরিমানা পিরোজপুরে সুবিধা বঞ্চিতদের মাঝে রমজানের খাদ্যসামগ্রী বিতরণ জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান অর্থমন্ত্রীর অগ্রাধিকার : প্রাতিষ্ঠানিক সংস্কার ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সবাই মিলে দেশ গড়ব : সমাজকল্যাণ মন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে দায়িত্ব গ্রহণ করলেন নতুন মন্ত্রী আফরোজা ও প্রতিমন্ত্রী মিল্লাত
  • প্রকাশিত : ২০২৩-০৫-৩১
  • ১৩২২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দীর্ঘদিন ধরেই আলোচনা-সমালোচনা আর বিতর্কের জন্ম দিয়ে যাচ্ছে দক্ষিণী সুপারস্টার প্রভাস ও কৃতি শ্যাননের ‘আদিপুরুষ’। যে কারণে একের পর এক পেছাতে হয়েছে ৭শ’ কোটি বাজেটে নির্মিত এই সিনেমাটি। অবশেষ কিছুদিন আগেই ঘোষণা দেওয়া হয় আসছে ১৬ জুন পর্দায় আসছে ‘আদিপুরুষ’। 
সমালোচনা-বির্তক যা-ই হোক, সিনেমাটির পোস্টার, ট্রেলার, গান প্রকাশ পেতেই তা লুফে নিচ্ছেন দর্শকরা। সেই ধারাবাহিকতায় সম্প্রতি মুক্তি পাওয়া সিনেমাটির ‘রাম সিয়া রাম’ গানটিও দারুণ প্রশংসা পাচ্ছে নেটদুনিয়ায়।
সেই রেশ কাটতে না কাটতেই এবার রেকর্ড গড়লো সিনেমাটি। মুক্তির আগেই সিনেমাটির এমন সাফল্যে বক্স অফিস মাতানোর ইঙ্গিত বলেই মনে করছেন অনেকে।
জানা গেছে, মুক্তির আগেই প্রায় ১৫০ কোটি টাকা আয় করে ফেলেছে ‘আদিপুরুষ’। তবে ভারতীয় গণমাধ্যমগুলো প্রকাশ করেছে, আদিপুরুষের তেলেগু ভার্সনের স্বত্ব বিক্রি করেই ১৬০-১৭০ কোটি টাকা আয় করেছে প্রযোজনা সংস্থা। দক্ষিণ ভারতের একটি জনপ্রিয় প্রযোজনা সংস্থা এই স্বত্ব কিনেছে। যদিও এই বিষয়ে প্রযোজনা সংস্থার তরফে নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি। 
উল্লেখ্য, রামায়ণের অনুকরণে তৈরি ‘আদিপুরুষ’ ছবিতে রামচন্দ্রের চরিত্রে রয়েছেন প্রভাস। সীতার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে কৃতিকে। এছাড়া ট্রেলারে মহাকাব্যিক যুদ্ধের ঝলক থেকে শুরু করে প্রভাসের গুরুগম্ভীর গলায় সংলাপ কিংবা হনুমানের লঙ্কাকাণ্ড সবই দর্শকের মন জয় করে নিয়েছে। যার ইতিবাচক প্রভাস বক্স অফিসেও পড়বে বলে মনে করছেন সিনেবোদ্ধারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat