ব্রেকিং নিউজ :
সেবা নিতে আসা মুক্তিযোদ্ধাদের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শনের নির্দেশ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর বিএনপির নাম ভাঙিয়ে বিশৃঙ্খলা করলে কাউকে ছাড় দেওয়া হবে না: আবু সাইদ চাঁদ অবৈধ সম্পদ অর্জন, সন্দ্বীপের সাবেক এমপি মিতা’র বিরুদ্ধে দুদকের মামলা চুয়াডাঙ্গায় ফ্লাওয়ার মিল মালিককে জরিমানা পিরোজপুরে সুবিধা বঞ্চিতদের মাঝে রমজানের খাদ্যসামগ্রী বিতরণ জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান অর্থমন্ত্রীর অগ্রাধিকার : প্রাতিষ্ঠানিক সংস্কার ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সবাই মিলে দেশ গড়ব : সমাজকল্যাণ মন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে দায়িত্ব গ্রহণ করলেন নতুন মন্ত্রী আফরোজা ও প্রতিমন্ত্রী মিল্লাত
  • প্রকাশিত : ২০২৩-০৬-০২
  • ৪৩২৮০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ ও ভারতীয় হাইকমিশনের যৌথ উদ্যোগে লন্ডনে রবীন্দ্র জয়ন্তী উদযাপন করা হয়েছে।বাংলাদেশ-ভারত মৈত্রী এবং দুই দেশের অভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্য বিবেচনায়  লন্ডনে বাংলাদেশ এবং ভারতীয়  হাইকমিশন যৌথভাবে এক বিশেষ রবীন্দ্র সঙ্গীত সন্ধ্যার আয়োজন করে বলে আজ ঢাকায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম জাতির পিতা বঙ্গবন্ধু  শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যতম  দেশাত্মবোধক গান ‘আমার সোনার বাংলা’ বেছে নেয়ায় বঙ্গবন্ধুর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
হাইকমিশনার বলেন, ‘রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম অ-ইউরোপীয় এবং একজন বাঙালি কবি যিনি  নোবেল পুরস্কার  পেয়েছেন। বাংলা ভাষায় তাঁর সাহিত্যকর্ম বাংলাদেশ ও ভারতের জনগণের মধ্যে সবচেয়ে শক্তিশালী সাংস্কৃতিক বন্ধন স্থাপন করেছে।’
হাইকমিশনার আরো বলেন, ‘বাংলাদেশ ও ভারত যৌথভাবে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫০তম জন্মবার্ষিকী উদযাপন করেছে।  বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র  মোদি কবি গুরুর শান্তি নিকেতনে বাংলাদেশ ভবন উদ্বোধনের মাধ্যমে দুই দেশের  মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা আরও  জোরদার করেছেন।’
অনুষ্ঠানে যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার বিক্রম দোরাই স্বামী বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যকর্ম সুন্দরভাবে মানুষ ও প্রকৃতির সম্পর্ককে চিত্রিত করেছে। তিনি যৌথ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের উপর জোর দেন যা ভারত ও বাংলাদেশের জনগণের মধ্যে বন্ধুত্ব এবং সাংস্কৃতিক সৌহার্দ্য আরো গভীর করবে।
‘রবীন্দ্রনাথ ও প্রকৃতি’ শীর্ষক এই মনোমুগ্ধকর ও প্রাণবন্ত অনুষ্ঠানে বাংলাদেশের প্রখ্যাত রবীন্দ্রসংগীত শিল্পী ও রবীন্দ্র গবেষক রেজওয়ানা চৌধুরী বন্যা ও ভারতের বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী অনিরুদ্ধ কুমার ঘোষাল রবিঠাকুরের প্রকৃতি বিষয়ের গান পরিবেশন করে দর্শক-শ্রোতাদের বিমোহিত করেন। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিলো বিশিষ্ট অভিনেত্রী শম্পা রেজার কণ্ঠে রবীন্দ্রনাথের কবিতার ইংরেজি অনুবাদের অনবদ্য আবৃত্তি এবং ঋতুভিত্তিক রবীন্দ্র ্র সঙ্গীতের সাথে বিশিষ্ট ব্রিটিশ-বাংলাদেশী নৃত্য শিল্পী সৌমী দাশ ও তাঁর সহশিল্পীদের বর্ণাঢ্য নৃত্য পরিবেশনা।
অনুষ্ঠানে কূটনীতিক, শিক্ষাবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব,বিভিন্ন পেশার প্রতিনিধিসহ বাংলাদেশি ও ভারতীয় কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat