ব্রেকিং নিউজ :
সেবা নিতে আসা মুক্তিযোদ্ধাদের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শনের নির্দেশ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর বিএনপির নাম ভাঙিয়ে বিশৃঙ্খলা করলে কাউকে ছাড় দেওয়া হবে না: আবু সাইদ চাঁদ অবৈধ সম্পদ অর্জন, সন্দ্বীপের সাবেক এমপি মিতা’র বিরুদ্ধে দুদকের মামলা চুয়াডাঙ্গায় ফ্লাওয়ার মিল মালিককে জরিমানা পিরোজপুরে সুবিধা বঞ্চিতদের মাঝে রমজানের খাদ্যসামগ্রী বিতরণ জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান অর্থমন্ত্রীর অগ্রাধিকার : প্রাতিষ্ঠানিক সংস্কার ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সবাই মিলে দেশ গড়ব : সমাজকল্যাণ মন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে দায়িত্ব গ্রহণ করলেন নতুন মন্ত্রী আফরোজা ও প্রতিমন্ত্রী মিল্লাত
  • প্রকাশিত : ২০২৩-০৬-০৪
  • ৪৮৩০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
‘ইন্টারনেটে আসক্তির ক্ষতি’ এই প্রতিপাদ্যে দেশের বিভিন্নস্থানে আজ ৪৪ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা-২০২৩ শুরু হয়েছে। দুই দিনব্যাপী এই মেলায় থাকছে- বিজ্ঞান অলিম্পিয়াড, বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা, সেমিনার ও আলোচনা সভা।
গোপালগঞ্জ: জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম দুপুরে গোপালগঞ্জ সুইমিং পুল ও জিমনেশিয়াম অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা’র উদ্বোধন করেন। বিশেষ অতিথির বক্তব্য দেন- পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান ও গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. অহিদ আলম লস্কর। বিজ্ঞান মেলায় জেলার ৫ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উদ্ভাবিত নতুন-নতুন প্রযুক্তি উপস্থাপন করা হয়। 
মেহেরপুর:  বেলা ১১ টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলায় জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, জেলা শিক্ষা অফিসার আব্বাস উদ্দিন, জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত জাহান, জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাংশু বিশ্বাস প্রমুখ। জেলার ৯টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৭ জন শিক্ষার্থী কুইজে অংশগ্রহণ করে।
নড়াইল:  বেলা সাড়ে ১১টায় সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা’র উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আশফাকুল হক চৌধুরী। পরে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ফকরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাশ্বতী শীল,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. জুবায়ের হোসেন চৌধুরী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা  সাদিয়া ইসলাম। পুরস্কার বিতরণী। এ মেলায় ক্ষুদে বিজ্ঞানীদের ২২টি স্টল বসেছে।
বগুড়া: বেলা ১১টায় বগুড়া জিলা স্কুলের বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম অডিটোরিয়ামে এই  মেলার উদ্বোধন করেন বগুড়া জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্বাবধায়নে ৬৯টি স্টলে শিক্ষা প্রতিষ্ঠানে ক্ষুদে শিক্ষার্থীরা অংশ নিচ্ছে। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলার অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার, জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, জেলা শিক্ষা অফিসার হযরত আলী। এতে সভাপতিত্বে করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আল মারুফ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat