ব্রেকিং নিউজ :
সেবা নিতে আসা মুক্তিযোদ্ধাদের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শনের নির্দেশ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর বিএনপির নাম ভাঙিয়ে বিশৃঙ্খলা করলে কাউকে ছাড় দেওয়া হবে না: আবু সাইদ চাঁদ অবৈধ সম্পদ অর্জন, সন্দ্বীপের সাবেক এমপি মিতা’র বিরুদ্ধে দুদকের মামলা চুয়াডাঙ্গায় ফ্লাওয়ার মিল মালিককে জরিমানা পিরোজপুরে সুবিধা বঞ্চিতদের মাঝে রমজানের খাদ্যসামগ্রী বিতরণ জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান অর্থমন্ত্রীর অগ্রাধিকার : প্রাতিষ্ঠানিক সংস্কার ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সবাই মিলে দেশ গড়ব : সমাজকল্যাণ মন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে দায়িত্ব গ্রহণ করলেন নতুন মন্ত্রী আফরোজা ও প্রতিমন্ত্রী মিল্লাত
  • প্রকাশিত : ২০২৩-০৬-০৭
  • ৩৫২০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঝালকাঠি জেলায় আজ তেল জাতীয় ফসল উৎপাদনে বিশেষ অবদান রাখায় পাঁচজন কৃষককে পুরস্কৃত করেছে জেলা কৃষি দপ্তর। 
আজ বুধবার দুপুর ১২টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা কার্যালয় মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে পাঁচ কৃষকের হাতে পুরস্কারের অর্থ ও সনদ তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক সাজিয়া আফরোজ।
জেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মনিরুল ইসলামের সভাপতিত্বে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক রিফাত সিকদার, ইসরাত জাহান মিলি, বীজ প্রত্যয়ন অফিসার রেহানা বেগম, বিএডিসির সহকারী প্রকৌশলী রবিউল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে ঝালকাঠি সদর, নলছিটি, রাজাপুর ও কাঁঠালিয়া উপজেলার শতাধিক সফল তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধিকারী কৃষক-কৃষাণী অংশ নেন। তাদের মধ্য থেকে জেলা পর্যায়ে পাঁচজনকে শ্রেষ্ঠ তেল জাতীয় ফসল উৎপাদনকারী কৃষক হিসেবে পুরস্কার প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat