ব্রেকিং নিউজ :
সেবা নিতে আসা মুক্তিযোদ্ধাদের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শনের নির্দেশ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর বিএনপির নাম ভাঙিয়ে বিশৃঙ্খলা করলে কাউকে ছাড় দেওয়া হবে না: আবু সাইদ চাঁদ অবৈধ সম্পদ অর্জন, সন্দ্বীপের সাবেক এমপি মিতা’র বিরুদ্ধে দুদকের মামলা চুয়াডাঙ্গায় ফ্লাওয়ার মিল মালিককে জরিমানা পিরোজপুরে সুবিধা বঞ্চিতদের মাঝে রমজানের খাদ্যসামগ্রী বিতরণ জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান অর্থমন্ত্রীর অগ্রাধিকার : প্রাতিষ্ঠানিক সংস্কার ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সবাই মিলে দেশ গড়ব : সমাজকল্যাণ মন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে দায়িত্ব গ্রহণ করলেন নতুন মন্ত্রী আফরোজা ও প্রতিমন্ত্রী মিল্লাত
  • প্রকাশিত : ২০২৩-০৬-০৯
  • ৫৭৭৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দক্ষিণ আফ্রিকা বৃহস্পতিবার বলেছে, তারা রাশিয়া ও ইউক্রেনের মধ্যে আলোচনার আয়োজন করার জন্য প্রস্তুত রয়েছে। এ সংঘাতের অবসান ঘটাতে চাওয়া আফ্রিকার নেতাদের শান্তি মিশনকে রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন স্বাগত জানানোর পর তাদের এ প্রস্তুতির কথা জানানো হয়। খবর এএফপি’র।
প্রেসিডেন্ট সিরিল রামাফোসা গত মাসে বলেছিলেন, পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি উভয়ই আফ্রিকার ছয় সদস্যের শান্তি দল গ্রহণ করতে সম্মত হয়েছেন। মিশনটি এ মাসেই তাদের কার্যক্রম শুরু করবে বলে আশা করা হচ্ছে।
প্রেসিডেন্ট কার্যালয়ের মন্ত্রী খুম্বুদজো এন্তশাভেনি প্রিটোরিয়ায় সাংবাদিকদের বলেন, ‘এখানে দক্ষিণ আফ্রিকার শান্তি সম্মেলন আয়োজনের সম্ভাবনার ব্যাপারে আমাদের অবশ্যই ইতিবাচক মনোভাব দেখাতে হবে।’
এরআগে বৃহস্পতিবার রামাফোসার কার্যালয় জানায়, এ ব্যাপারে পুতিনের সাথে প্রেসিডেন্ট কথা বলেছেন।
রাশিয়ার নেতা ‘আফ্রিকার রাষ্ট্রপ্রধানদের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং এমন শান্তি মিশন গ্রহণ করার ইচ্ছা প্রকাশ করেছেন।’
গত মাসে রাসাফোসা ঘোষিত এ প্রতিনিধি দলে কঙ্গো প্রজাতন্ত্র, মিশর, সেনেগাল. দক্ষিণ আফ্রিকা, উগান্ডা এবং জাম্বিয়ার প্রেসিডেন্টরা রয়েছেন।
রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের পর খাদ্য শস্যের দাম অনেক বৃদ্ধি পাওয়ায় আফ্রিকার দেশগুলো মারাতœকভাবে ক্ষতির মুখে পড়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat