ব্রেকিং নিউজ :
সেবা নিতে আসা মুক্তিযোদ্ধাদের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শনের নির্দেশ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর বিএনপির নাম ভাঙিয়ে বিশৃঙ্খলা করলে কাউকে ছাড় দেওয়া হবে না: আবু সাইদ চাঁদ অবৈধ সম্পদ অর্জন, সন্দ্বীপের সাবেক এমপি মিতা’র বিরুদ্ধে দুদকের মামলা চুয়াডাঙ্গায় ফ্লাওয়ার মিল মালিককে জরিমানা পিরোজপুরে সুবিধা বঞ্চিতদের মাঝে রমজানের খাদ্যসামগ্রী বিতরণ জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান অর্থমন্ত্রীর অগ্রাধিকার : প্রাতিষ্ঠানিক সংস্কার ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সবাই মিলে দেশ গড়ব : সমাজকল্যাণ মন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে দায়িত্ব গ্রহণ করলেন নতুন মন্ত্রী আফরোজা ও প্রতিমন্ত্রী মিল্লাত
  • প্রকাশিত : ২০২৩-০৬-০৯
  • ৩৫৬৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান এমপি বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বহির্বিশ্বের কোন চাপ নেই। তবে বহির্বিশ্বের আশা ও প্রত্যাশা একটি নিরপেক্ষ নির্বাচন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে ব্যাপারে স্পষ্ট বলে দিয়েছেন, নির্বাচন নিরপেক্ষ, সুষ্ঠু ও অবাধ হবে। 
আজ শুক্রবার মাদারীপুর জেলা শিল্পকলা একাডেমিতে ৪৪তম জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে শাজাহান খান এসব কথা বলেন।
মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খান আরো বলেন, নির্বাচন সাংবিধানিক পদ্ধতিতেই হবে। সারা পৃথিবীতে যে সকল গণতান্ত্রিক দেশ রয়েছে, সে সকল দেশে যেভাবে নির্বাচন হয়, বাংলাদেশেও সেইভাবেই নির্বাচন হবে। এখানে তত্ত্ববধায়ক সরকারের কোন সুযোগ নেই। সেটা সংবিধানে নেই, এমন-কি পৃথিবীর কোথায়ও নেই। 
আমেরিকার ভিসানীতি নীতি প্রসঙ্গে শাজাহান খান বলেন, আমেরিকা যে ভিসানীতি জারি করেছে, এটার মধ্যে দিয়ে বিএনপির আশা গুঁড়ে বালি। আমেরিকার ভিসা না দেয়ার বিষয় শুধু সরকার বা আওয়ামী লীগের নয়, যারা নির্বাচন বানচাল করতে চায় তাদেরকে এই ভিসানীতির আওয়াত আসতে হবে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিতি ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান, পুলিশ সুপার মাসুদ আলম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ওবায়দুর রহমান খান, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat