ব্রেকিং নিউজ :
সেবা নিতে আসা মুক্তিযোদ্ধাদের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শনের নির্দেশ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর বিএনপির নাম ভাঙিয়ে বিশৃঙ্খলা করলে কাউকে ছাড় দেওয়া হবে না: আবু সাইদ চাঁদ অবৈধ সম্পদ অর্জন, সন্দ্বীপের সাবেক এমপি মিতা’র বিরুদ্ধে দুদকের মামলা চুয়াডাঙ্গায় ফ্লাওয়ার মিল মালিককে জরিমানা পিরোজপুরে সুবিধা বঞ্চিতদের মাঝে রমজানের খাদ্যসামগ্রী বিতরণ জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান অর্থমন্ত্রীর অগ্রাধিকার : প্রাতিষ্ঠানিক সংস্কার ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সবাই মিলে দেশ গড়ব : সমাজকল্যাণ মন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে দায়িত্ব গ্রহণ করলেন নতুন মন্ত্রী আফরোজা ও প্রতিমন্ত্রী মিল্লাত
  • প্রকাশিত : ২০২৩-০৬-০৯
  • ৫৮১৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
‘দেশকে ভালোবাসবো, নীতির পথে চলবো’ এই শ্লোগান নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অসচ্ছল মেধাবী ছাত্র ছাত্রীদের মধ্যে বৃত্তি প্রদানের অর্থ বিতরণ করা হয়েছে।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গতকাল জেলার ৯টি উপজেলার ১৮ জন শিক্ষার্থীর মধ্যে ২ লাখ ১৬ হাজার টাকা বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশন কুমিল্লা সমন্বিত কার্যালয়ের যৌথ আয়োজনে বৃত্তি প্রদানের অর্থ বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো. শাহগীর আলম। দুর্নীতি দমন কমিশন কুমিল্লা সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক মো. ফজলুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. সাইফুল ইসলাম ও জেলা শিক্ষা অফিসার মো. জুলফিকার হোসেন।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি কবি আবদুল মান্নান সরকার, সাধারন সম্পাদক মোহাম্মদ আরজু।
অনুষ্ঠানে দুর্নীতি দমন কমিশন কুমিল্লা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাসুম আলীসহ জেলা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাধারণ সম্পাদকগণ,অভিভাবক ও বৃত্তি প্রাপ্ত  শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat