ব্রেকিং নিউজ :
সেবা নিতে আসা মুক্তিযোদ্ধাদের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শনের নির্দেশ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর বিএনপির নাম ভাঙিয়ে বিশৃঙ্খলা করলে কাউকে ছাড় দেওয়া হবে না: আবু সাইদ চাঁদ অবৈধ সম্পদ অর্জন, সন্দ্বীপের সাবেক এমপি মিতা’র বিরুদ্ধে দুদকের মামলা চুয়াডাঙ্গায় ফ্লাওয়ার মিল মালিককে জরিমানা পিরোজপুরে সুবিধা বঞ্চিতদের মাঝে রমজানের খাদ্যসামগ্রী বিতরণ জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান অর্থমন্ত্রীর অগ্রাধিকার : প্রাতিষ্ঠানিক সংস্কার ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সবাই মিলে দেশ গড়ব : সমাজকল্যাণ মন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে দায়িত্ব গ্রহণ করলেন নতুন মন্ত্রী আফরোজা ও প্রতিমন্ত্রী মিল্লাত
  • প্রকাশিত : ২০২৩-০৬-০৯
  • ৩৫৫৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের উত্তরপাড়া এলাকায় আজ একটি  ট্রাক ও ব্যাটারীচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত ও তিনজন গুরুতর আহত হয়েছেন। হতাহতদের বাড়ি জামালপুর সদর উপজেলার নরুন্দি ইউনিয়নের ইটাইল গ্রামে।
আজ শুক্রবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে।
জামালপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো.সাজ্জাদ হোসেন জানান, জুম’ার নামাজ পড়ার উদ্দেশ্যে বেশ কয়েকজন মুসল্লি অটোরিকশাযোগে  ইটাইল থেকে পার্শ্ববর্তী গ্রামের একটি মসজিদে যাচ্ছিলেন। অটোরিকশাটি জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে উঠার পর বিপরীত দিক থেকে আসা ময়মনসিংহগামী একটি ট্রাক অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে পাশের একটি ধান ক্ষেতে পড়ে যায়।
পরে স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সদর উপজেলার নরুন্দি ইউনিয়নের ইটাইল এলাকার ইউসুফ আলীর ছেলে সোলায়মান (৫৫) ও একই এলাকার সদর আলীর ছেলে আব্দুল মজিদকে (৪৮) মৃত ঘোষনা করেন। এসময় গুরুতর আহত একই এলাকার হানিফ (৫৮),শফিকুল (৫৫),খলিল (৬০), সাহেদ আলী (৫৫) ও জয়নালকে (৪২) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে পথিমধ্যে জয়নাল ও সাহেদ আলীও মারা যান। নিহত অটোরিকশা চালক জয়নাল ওই এলাকার সোবাহান আলীর ছেলে এবং নিহত সাহেদ আলী একই এলাকার ফয়েজ উদ্দিনের ছেলে। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে  এসেছে।  
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহ্নেওয়াজ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন,ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।  এ ঘটনায় জামালপুর সদর থানায় একটি মামলা দায়ের  করা হয়েছে।    

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat