ব্রেকিং নিউজ :
সেবা নিতে আসা মুক্তিযোদ্ধাদের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শনের নির্দেশ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর বিএনপির নাম ভাঙিয়ে বিশৃঙ্খলা করলে কাউকে ছাড় দেওয়া হবে না: আবু সাইদ চাঁদ অবৈধ সম্পদ অর্জন, সন্দ্বীপের সাবেক এমপি মিতা’র বিরুদ্ধে দুদকের মামলা চুয়াডাঙ্গায় ফ্লাওয়ার মিল মালিককে জরিমানা পিরোজপুরে সুবিধা বঞ্চিতদের মাঝে রমজানের খাদ্যসামগ্রী বিতরণ জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান অর্থমন্ত্রীর অগ্রাধিকার : প্রাতিষ্ঠানিক সংস্কার ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সবাই মিলে দেশ গড়ব : সমাজকল্যাণ মন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে দায়িত্ব গ্রহণ করলেন নতুন মন্ত্রী আফরোজা ও প্রতিমন্ত্রী মিল্লাত
  • প্রকাশিত : ২০২৩-০৬-০৯
  • ৫৫০১৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) আউটকাম বেসড এডুকেশন (ওবিই) কারিকুলাম প্রণয়ণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বিশ^বিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে একাডেমিক ভবনে দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কিউ এম. মাহবুবের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন বাংলাদেশ বিশ^বিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. বিশ^নাথ চন্দ, রিসোর্স পারসন ছিলেন খুলনা বিশ^বিদ্যালয়ের এগ্রো টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. সারোয়ার জাহান  প্রমুখ। এ কর্মশালা সঞ্চালনা করেন বশেমুরবিপ্রবি’র আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আশিকুজ্জামান ভূঁইয়া।
প্রধান অতিথি প্রফেসর ড. বিশ^নাথ চন্দ বলেন, উচ্চ শিক্ষাক্ষেত্রে পাঠদানের জন্য আউটকাম বেসড এডুকেশন কারিকুলামের বিকল্প নেই। বর্তমান সময়ের সঙ্গে সঙ্গতি রেখে শিক্ষার্থীদের জন্য ওবিই কারিকুলামের আলোকে বিশ^বিদ্যালয়ের পাঠ্যক্রম ঢেলে সাজাতে হবে।
কর্মশালায় বিশ^বিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের সভাপতি, দপ্তর প্রধান, হলের প্রভোস্ট, প্রক্টর, পরিবহন ও ক্যাফেটেরিয়া প্রশাসকবৃন্দ অংশগ্রহণ করেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat