ব্রেকিং নিউজ :
সেবা নিতে আসা মুক্তিযোদ্ধাদের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শনের নির্দেশ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর বিএনপির নাম ভাঙিয়ে বিশৃঙ্খলা করলে কাউকে ছাড় দেওয়া হবে না: আবু সাইদ চাঁদ অবৈধ সম্পদ অর্জন, সন্দ্বীপের সাবেক এমপি মিতা’র বিরুদ্ধে দুদকের মামলা চুয়াডাঙ্গায় ফ্লাওয়ার মিল মালিককে জরিমানা পিরোজপুরে সুবিধা বঞ্চিতদের মাঝে রমজানের খাদ্যসামগ্রী বিতরণ জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান অর্থমন্ত্রীর অগ্রাধিকার : প্রাতিষ্ঠানিক সংস্কার ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সবাই মিলে দেশ গড়ব : সমাজকল্যাণ মন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে দায়িত্ব গ্রহণ করলেন নতুন মন্ত্রী আফরোজা ও প্রতিমন্ত্রী মিল্লাত
  • প্রকাশিত : ২০২৩-০৬-২০
  • ৮৩১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রুশ বাহিনী বিভিন্ন অঞ্চলে হামলাসহ কিয়েভের উপর রাতে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে। ইউক্রেনের কর্মকর্তারা মঙ্গলবার ভোরে এ কথা জানান। তবে এ সব হামলায় হতাহতের কোনো তাৎক্ষণিক খবর পাওয়া যায়নি। খবর এএফপি’র।
কিয়েভ সিটি সামরিক প্রশাসন বলেছে, রাজধানীতে নতুন করে ব্যাপক বিমান হামলা চালানো হয়েছে। ইরানের তৈরি এই শাহেদ বিস্ফোরক ড্রোন হামলাটি ছিল গত ১৮ দিনের মধ্যে নগরীর ওপর প্রথম হামলা। হামলার স্বাভাবিক কৌশল অনুসারে,  ড্রোনগুলি বিভিন্ন দিক থেকে রাজধানীতে প্রবেশ করে। বায়ু সতর্কতা তিন ঘন্টারও বেশি সময় ধরে চলে। কিয়েভের আশেপাশের আকাশসীমায় ইউক্রেনীয় বিমান প্রতিরক্ষা বাহিনী প্রায় দুই ডজন শত্রু লক্ষ্যবস্তু সনাক্ত এবং ধ্বংস করেছে। তবে এই মুহুর্তে হতাহতের বা ধ্বংসের কোন তথ্য নেই।’ প্র্রশাসনের আঞ্চলিক প্রধান ম্যাকসিম কোজিটস্কি  বিশদ বিবরণ না দিয়ে  টেলিগ্রামে লিখেছেন, পশ্চিমে লভিভে, ‘গুরুত্বপূর্ণ অবকাঠামো’ ড্রোনের আঘাতপ্রাপ্ত হয়েছে। তবে কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
জাপোরিঝিয়ার সামরিক প্রশাসন বলেছে, দক্ষিণাঞ্চলী নগরী ও এর আশেপাশের এলাকায় বিশাল হামলাটি ছিল বেসামরিক লক্ষ্যবস্তুর দিকে। গভর্ণর ভিটালি কিম টেলিগ্রামে বলেন, মাইকোলাইভের দক্ষিণাঞ্চলে তিনটি শাহেদ  ড্রোনও গুলি করে ভূপাতিত করা হয়েছে। ইউক্রেনের জেনারেল স্টাফ পরে বলেন, রুশ বাহিনী রাতে ৩০টি ড্রোন চালু করেছে, এর মধ্যে ২৮টিকে ইউক্রেনের বিমান প্রতিরক্ষা গুলি করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat