ব্রেকিং নিউজ :
সেবা নিতে আসা মুক্তিযোদ্ধাদের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শনের নির্দেশ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর বিএনপির নাম ভাঙিয়ে বিশৃঙ্খলা করলে কাউকে ছাড় দেওয়া হবে না: আবু সাইদ চাঁদ অবৈধ সম্পদ অর্জন, সন্দ্বীপের সাবেক এমপি মিতা’র বিরুদ্ধে দুদকের মামলা চুয়াডাঙ্গায় ফ্লাওয়ার মিল মালিককে জরিমানা পিরোজপুরে সুবিধা বঞ্চিতদের মাঝে রমজানের খাদ্যসামগ্রী বিতরণ জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান অর্থমন্ত্রীর অগ্রাধিকার : প্রাতিষ্ঠানিক সংস্কার ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সবাই মিলে দেশ গড়ব : সমাজকল্যাণ মন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে দায়িত্ব গ্রহণ করলেন নতুন মন্ত্রী আফরোজা ও প্রতিমন্ত্রী মিল্লাত
  • প্রকাশিত : ২০২৩-০৬-২৭
  • ৫৭৭৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বলিউড অভিনেত্রী সোনম কাপুর
মা হওয়ার পর প্রথম পর্দায় ফিরছেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। আগামী মাসেই ওটিটিতে মুক্তি পেতে চলেছে সোনম অভিনীত সিনেমা ‘ব্লাইন্ড’। সম্প্রতি পরিচালক সোম মাখিজা সামাজিক যোগাযোগ মাধ্যমে সোনম কাপুরের কয়েকটি ছবি পোস্ট করে তার ক্যাপশনে লিখেছেন, ‘অন্ধদের জগতের এক ঝলক’। 
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সোম মাখিজার পরিচালনায় সোনম অভিনীত ‘ব্লাইন্ড’ সিনেমাটি জিও সিনেমায় আগামী ৭ জুলাই মুক্তি পাবে। মাখিজা পরিচালিত এই সিনেমাতে সোনম ছাড়াও আরও দেখা যাবে পূরব কোহলি, বিনয় পাঠক, লিলেট দুবে এবং শুভম সরফকে।
জানা যায়, ‘ব্লাইন্ড’ মূলত ক্রাইম থ্রিলার। সিনেমায় পুলিশের চরিত্রে অভিনয় করেছেন সোনম কাপুর। একটি অ্যাকসিডেন্টে চোখের দৃষ্টি হারান সোনম। আর দৃষ্টিহীন অবস্থাতেই কীভাবে তিনি একজন সিরিয়াল কিলারকে ধরবেন সেই গল্পই দেখা যাবে পর্দায়।
সোনম কাপুরকে শেষ দেখা গিয়েছিল ২০১৯ সালে ‘দ্য জোয়া ফ্যাক্টর’ সিনেমায়। এর পর ২০২০ সালে ‘একে বনাম একে’ ছবিতে একটি ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat