ব্রেকিং নিউজ :
সেবা নিতে আসা মুক্তিযোদ্ধাদের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শনের নির্দেশ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর বিএনপির নাম ভাঙিয়ে বিশৃঙ্খলা করলে কাউকে ছাড় দেওয়া হবে না: আবু সাইদ চাঁদ অবৈধ সম্পদ অর্জন, সন্দ্বীপের সাবেক এমপি মিতা’র বিরুদ্ধে দুদকের মামলা চুয়াডাঙ্গায় ফ্লাওয়ার মিল মালিককে জরিমানা পিরোজপুরে সুবিধা বঞ্চিতদের মাঝে রমজানের খাদ্যসামগ্রী বিতরণ জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান অর্থমন্ত্রীর অগ্রাধিকার : প্রাতিষ্ঠানিক সংস্কার ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সবাই মিলে দেশ গড়ব : সমাজকল্যাণ মন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে দায়িত্ব গ্রহণ করলেন নতুন মন্ত্রী আফরোজা ও প্রতিমন্ত্রী মিল্লাত
  • প্রকাশিত : ২০২৩-০৬-২৮
  • ৪৭৯৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো বলেছেন, মস্কো ও মিনস্কের গুরুত্বপূর্ণ অবস্থানে পশ্চিমাদের আঘাত হানার সুযোগ করে দিতেই রাশিয়ার বেসরকারি সামরিক প্রতিষ্ঠান ওয়াগনার বিদ্রোহের প্রচেষ্টা চালিয়েছিল। খবর তাসের।
বেলটিএ নিউজ এজেন্সি পরিবেশিত খবরে বলা হয়, লুকাশেসঙ্কো বলেন যে ‘আসুন আমরা সবচেয়ে খারাপ সময় মোকাবেলা করি। কেননা, আমরা কঠিন সময়ের মধ্যে রয়েছি।’
বেলারুশের প্রেসিডেন্ট বলেন, পশ্চিমা কর্মকর্তারা মস্কোতে ওয়াগনারের বিদ্রোহের প্রচেষ্টা থেকে সুনির্দিষ্ট কিছু হিসাব টানবেন এমনটা নিশ্চিত।
লুকাশেঙ্কো বলেন, এক্ষেত্রে ‘তারা তাদের কাজ সমন্বয় করে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থানে আঘাত হানার পরিকল্পনা করবে।’
তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনকে সমর্থন করে বলেন, সর্বশেষ চ্যালেঞ্জ মোকাবেলায় জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে।
লুকাশেঙ্কো বলেন, ‘আমাদের শান্ত হওয়া এবং এই পৃষ্ঠা উল্টিয়ে ফেলা প্রয়োজন। পরবর্তীতে প্রয়োজন পড়লে আমরা এই বিষয়ে ফিরে আসবো। কিন্তু এখন শান্ত থাকার সময়। আসুন কারো ব্যাপারে উত্তেজনা না বাড়িয়ে শান্ত থাকি।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat