ব্রেকিং নিউজ :
সেবা নিতে আসা মুক্তিযোদ্ধাদের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শনের নির্দেশ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর বিএনপির নাম ভাঙিয়ে বিশৃঙ্খলা করলে কাউকে ছাড় দেওয়া হবে না: আবু সাইদ চাঁদ অবৈধ সম্পদ অর্জন, সন্দ্বীপের সাবেক এমপি মিতা’র বিরুদ্ধে দুদকের মামলা চুয়াডাঙ্গায় ফ্লাওয়ার মিল মালিককে জরিমানা পিরোজপুরে সুবিধা বঞ্চিতদের মাঝে রমজানের খাদ্যসামগ্রী বিতরণ জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান অর্থমন্ত্রীর অগ্রাধিকার : প্রাতিষ্ঠানিক সংস্কার ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সবাই মিলে দেশ গড়ব : সমাজকল্যাণ মন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে দায়িত্ব গ্রহণ করলেন নতুন মন্ত্রী আফরোজা ও প্রতিমন্ত্রী মিল্লাত
  • প্রকাশিত : ২০২৩-০৬-২৮
  • ৬৯৮২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
‘ভোগে নয় ত্যাগেই আনন্দ’-থিমকে উপজীব্য করে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) ঈদের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দ মেলা’ এবারও সেজেছে বর্ণিল আয়োজনে। অনুষ্ঠানটির উপস্থাপনায় থাকছেন চিত্রনায়ক ফেরদৌস ও চিত্রনায়িকা অপু বিশ্বাস। 
নাচ, গান, আড্ডা, নাটিকা সবই থাকছে এ পর্বে। পাশাপাশি কিংবদন্তী চিত্রনায়ক ফারুককে উৎসর্গ করে তার অভিনীত সিনেমার জনপ্রিয় ৩টি গানের কোলাজের সঙ্গে নাচবেন চিত্রনায়িকা দীঘি ও চিত্রনায়ক আদর আজাদ। 
‘আমার নাম মিস বুবলী’, ‘মেঘের নৌকা তুমি’ গানের কোলাজের সঙ্গে নাচবেন অভিনেতা মাহফুজ আহমেদ ও চিত্রনায়িকা বুবলী। ওয়ার্দা রিহাব ও তার দলের পরিবেশনায় থাকছে মডার্ণ মিউজিক্যাল ড্যান্স। আড্ডা পর্ব ‘একালের নায়ক সেকালের নায়িকা’য় অংশ নিয়েছেন এ প্রজন্মের তারকা ইমন ও রোশান এবং সেকালের নায়িকা অঞ্জনা ও নূতন। 
কণ্ঠশিল্পী ইসলাম উদ্দিন পালাকারের কণ্ঠে থাকছে লোকসংগীত। ব্যান্ড ওয়ারফেজ পরিবেশন করেছে ‘রক্তিম আকাশ স্তব্ধ সেখানে’ শিরোনামের নতুন একটি গান। এছাড়াও ‘এই পথ চলা দূর বহুদূর’ শিরোনামে মৌলিক গান গেয়েছেন সাব্বির, মিলন মাহমুদ, লিজা ও নিশিতা বড়ুয়া। 
৩টি নাটিকায় অংশ নিয়েছেন শতাব্দী ওয়াদুদ, সুষমা সরকার, মাহমুদুজ্জামান মিঠু, আনন্দ খালেদ, সুজাত শিমুল। থাকছে বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের ত্যাগ ও তার কর্মময় জীবনের ওপর বিশেষ প্রামাণ্যচিত্র। মো. মাহফুজার রহমান, মো. লুৎফর রহমান ও ইয়াসমিন আক্তারের প্রযোজনায় আনন্দ মেলা প্রচারিত হবে আগামীকাল ঈদের দিন রাত ১০টার ইংরেজি সংবাদের পর।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat