ব্রেকিং নিউজ :
সেবা নিতে আসা মুক্তিযোদ্ধাদের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শনের নির্দেশ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর বিএনপির নাম ভাঙিয়ে বিশৃঙ্খলা করলে কাউকে ছাড় দেওয়া হবে না: আবু সাইদ চাঁদ অবৈধ সম্পদ অর্জন, সন্দ্বীপের সাবেক এমপি মিতা’র বিরুদ্ধে দুদকের মামলা চুয়াডাঙ্গায় ফ্লাওয়ার মিল মালিককে জরিমানা পিরোজপুরে সুবিধা বঞ্চিতদের মাঝে রমজানের খাদ্যসামগ্রী বিতরণ জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান অর্থমন্ত্রীর অগ্রাধিকার : প্রাতিষ্ঠানিক সংস্কার ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সবাই মিলে দেশ গড়ব : সমাজকল্যাণ মন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে দায়িত্ব গ্রহণ করলেন নতুন মন্ত্রী আফরোজা ও প্রতিমন্ত্রী মিল্লাত
  • প্রকাশিত : ২০২৩-০৬-২৯
  • ৫৭০৭৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশ ফুটবল দলের ৫ দশমিক ৬২ পয়েন্ট বেড়েছে। ৮৮৯ দশমিক ৫ পয়েন্ট নিয়ে আগের অবস্থান ১৯২তম স্থানেই আছে বাংলাদেশ।
আজ র‌্যাংকিংয়ের হালনাগাদ প্রকাশ করে ফিফা।গত ৬ এপ্রিল ফিফার প্রকাশিত সর্বশেষ র‌্যাংকিংয়ে ৮৮৩ দশমিক ৮৮ পয়েন্ট নিয়ে ১৯২তমস্থানে ছিলো বাংলাদেশ। চলমান সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে নাম লিখিয়েছে বাংলাদেশ। দীর্ঘ ১৪ বছর পর সেমিতে উঠলো বাংলাদেশ।
গ্রুপ পর্বে লেবাননের কাছে হারলেও মালদ্বীপ ও ভূটানকে হারিয়ে সেমিতে উঠে বাংলাদেশ। দু’টি জয়ের সুবাদে পয়েন্ট বেড়েছে বাংলাদেশের।
বাংলাদেশের ঠিক উপরই থাকা ব্রুনেইয়ের পয়েন্ট ৮৯১ দশমিক ১২।১৮৪৩ দশমিক ৭৩ পয়েন্ট নিয়ে র‌্যাংকিংয়ের শীর্ষে আছে আর্জেন্টিনা। দ্বিতীয় স্থানে থাকা ফ্রান্সের পয়েন্ট  ১৮৪৩ দশমিক ৫৪। ১৮২৮ দশমিক ২৭ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয়স্থানে আছে ব্রাজিল।র‌্যাংকিংয়ে চতুর্থ থেকে দশমস্থান পর্যন্ত আছে যথাক্রমে- ইংল্যান্ড, বেলজিয়াম, ক্রোয়েশিয়া, নেদারল্যান্ডস, ইতালি, পর্তুগাল ও স্পেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat