ব্রেকিং নিউজ :
সেবা নিতে আসা মুক্তিযোদ্ধাদের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শনের নির্দেশ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর বিএনপির নাম ভাঙিয়ে বিশৃঙ্খলা করলে কাউকে ছাড় দেওয়া হবে না: আবু সাইদ চাঁদ অবৈধ সম্পদ অর্জন, সন্দ্বীপের সাবেক এমপি মিতা’র বিরুদ্ধে দুদকের মামলা চুয়াডাঙ্গায় ফ্লাওয়ার মিল মালিককে জরিমানা পিরোজপুরে সুবিধা বঞ্চিতদের মাঝে রমজানের খাদ্যসামগ্রী বিতরণ জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান অর্থমন্ত্রীর অগ্রাধিকার : প্রাতিষ্ঠানিক সংস্কার ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সবাই মিলে দেশ গড়ব : সমাজকল্যাণ মন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে দায়িত্ব গ্রহণ করলেন নতুন মন্ত্রী আফরোজা ও প্রতিমন্ত্রী মিল্লাত
  • প্রকাশিত : ২০২৩-০৬-৩০
  • ৫৫০৬১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নাটোর জেলার সবচেয়ে প্রাচীন দিঘাপতিয়া পিএন উচ্চ বিদ্যালয়ের ১৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব শুরু হয়েছে। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায় বিদ্যালয় মাঠে উৎসবের উদ্বোধন করেন নাটোর-২ আসনের (নাটোর সদর ও নলডাঙ্গা) সংসদ সদস্য মো. শফিকুল ইসলাম শিমুল।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি শিক্ষা প্রতিষ্ঠান পৌনে দুইশ’ বছর ধরে জ্ঞানের আলো ছড়িয়ে যাচ্ছে। এটি গৌরবের। এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ঐতিহ্যের ধারক হিসেবে দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন- পুলিশের ডিআইজি প্রকৌশলী এ জেডএম নাফিউল ইসলাম, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা রাজার বংশধর অরুপ রায় এবং নাটোর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শরিফুল ইসলাম রমজান। উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক আব্দুল্লাহ আল মনসুর মিন্টু অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে উৎসব শুরু হয়। উদ্বোধনী সেশন ছাড়াও দিনব্যাপী আলোচনা ও স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। এছাড়া সুরম্য স্যুভেনির বের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat