ব্রেকিং নিউজ :
সেবা নিতে আসা মুক্তিযোদ্ধাদের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শনের নির্দেশ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর বিএনপির নাম ভাঙিয়ে বিশৃঙ্খলা করলে কাউকে ছাড় দেওয়া হবে না: আবু সাইদ চাঁদ অবৈধ সম্পদ অর্জন, সন্দ্বীপের সাবেক এমপি মিতা’র বিরুদ্ধে দুদকের মামলা চুয়াডাঙ্গায় ফ্লাওয়ার মিল মালিককে জরিমানা পিরোজপুরে সুবিধা বঞ্চিতদের মাঝে রমজানের খাদ্যসামগ্রী বিতরণ জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান অর্থমন্ত্রীর অগ্রাধিকার : প্রাতিষ্ঠানিক সংস্কার ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সবাই মিলে দেশ গড়ব : সমাজকল্যাণ মন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে দায়িত্ব গ্রহণ করলেন নতুন মন্ত্রী আফরোজা ও প্রতিমন্ত্রী মিল্লাত
  • প্রকাশিত : ২০২৩-০৬-৩০
  • ৩৭১৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ওয়ানডেতে টানা ৫ ইনিংসে সর্বোচ্চ রান করার ক্ষেত্রে ভারতের বিরাট কোহলি, পাকিস্তানের বাবর আজম, অস্ট্রেলিয়ার ম্যাথু হেইডেনের ক্লাবে নাম লিখিয়েছেন জিম্বাবুয়ের সিন উইলিয়ামস।
চলমান ওয়ানডে বিশ^কাপ বাছাই পর্বে ৫ ইনিংসে ৩টি সেঞ্চুরি ও ১টি হাফ-সেঞ্চুরিতে ৫৩২ রান করেছেন উইলিয়ামস। এই রান করে ওয়ানডেতে টানা ৫ ইনিংসে সর্বোচ্চ রান করার তালিকায় নাম তুলেছেন তিনি।
ওয়ানডেতে টানা ৫ ইনিংসে সর্বোচ্চ রানে সবার উপরে আছেন কোহলি। ২০১২ সালে টানা ৫ ইনিংসে ৪টি সেঞ্চুরি ও ১টি হাফ-সেঞ্চুরিতে ৫৯৬ রান করেছিলেন কোহলি।
দ্বিতীয়স্থানে আছেন বাবর। ২০২১ সালের জুলাই থেকে ২০২২ সালের জুনের মধ্যে টানা পাঁচ ইনিংসে ৪টি সেঞ্চুরি ও ১টি হাফ-সেঞ্চুরিতে ৫৩৭ রান করেছিলেন বাবর।
রানের দিক দিয়ে কোহলি-বাবরের পরই আছেন উইলিয়ামস। ৫২৯ রান নিয়ে তালিকার চতুর্থস্থানে আছেন হেইডেন। ৫১৫ রান করে পঞ্চমস্থানে আছেন পাকিস্তানের ফখর জামান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat