ব্রেকিং নিউজ :
সেবা নিতে আসা মুক্তিযোদ্ধাদের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শনের নির্দেশ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর বিএনপির নাম ভাঙিয়ে বিশৃঙ্খলা করলে কাউকে ছাড় দেওয়া হবে না: আবু সাইদ চাঁদ অবৈধ সম্পদ অর্জন, সন্দ্বীপের সাবেক এমপি মিতা’র বিরুদ্ধে দুদকের মামলা চুয়াডাঙ্গায় ফ্লাওয়ার মিল মালিককে জরিমানা পিরোজপুরে সুবিধা বঞ্চিতদের মাঝে রমজানের খাদ্যসামগ্রী বিতরণ জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান অর্থমন্ত্রীর অগ্রাধিকার : প্রাতিষ্ঠানিক সংস্কার ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সবাই মিলে দেশ গড়ব : সমাজকল্যাণ মন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে দায়িত্ব গ্রহণ করলেন নতুন মন্ত্রী আফরোজা ও প্রতিমন্ত্রী মিল্লাত
  • প্রকাশিত : ২০২৩-০৭-০১
  • ৬৭২৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা ইতালি, জাপান, ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের সাথে হলি আর্টিজান সন্ত্রাসী হামলায় নিহতদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। হলি আর্টিজান বেকারিতে হামলার সপ্তম বার্ষিকী উপলক্ষে ঢাকায় ইতালি দূতাবাস আজ এক স্মরণসভার আয়োজন করে। বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি, ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা এবং মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হেলেন লাফেভ স্মরণ সভায় উপস্থিত ছিলেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সরকারের প্রতিনিধি হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (দক্ষিণ-পূর্ব এশিয়া) এ উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ এবং এক মিনিট নীরবতা পালন করেন। মহাপরিচালক তার সংক্ষিপ্ত বক্তব্যে নিহতদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর জন্য বাংলাদেশ সরকারের অবিচল অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় অব্যাহত ও অবিচল সমর্থনের জন্য ইতালি, জাপান ও ভারতকে ধন্যবাদ জানান।
পরে ২০১৬ সালের এই দিনে ঘটে যাওয়া ট্র্যাজেডির ২০ জন নিরীহ শিকারের প্রতি তাদের শ্রদ্ধা জানাতে গণ্যমান্য ব্যক্তিরা হলি আর্টিজান বেকারি পরিদর্শন করেন ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat