ব্রেকিং নিউজ :
সেবা নিতে আসা মুক্তিযোদ্ধাদের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শনের নির্দেশ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর বিএনপির নাম ভাঙিয়ে বিশৃঙ্খলা করলে কাউকে ছাড় দেওয়া হবে না: আবু সাইদ চাঁদ অবৈধ সম্পদ অর্জন, সন্দ্বীপের সাবেক এমপি মিতা’র বিরুদ্ধে দুদকের মামলা চুয়াডাঙ্গায় ফ্লাওয়ার মিল মালিককে জরিমানা পিরোজপুরে সুবিধা বঞ্চিতদের মাঝে রমজানের খাদ্যসামগ্রী বিতরণ জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান অর্থমন্ত্রীর অগ্রাধিকার : প্রাতিষ্ঠানিক সংস্কার ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সবাই মিলে দেশ গড়ব : সমাজকল্যাণ মন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে দায়িত্ব গ্রহণ করলেন নতুন মন্ত্রী আফরোজা ও প্রতিমন্ত্রী মিল্লাত
  • প্রকাশিত : ২০২৩-০৭-০১
  • ৫৬৬৫৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মোঃ এনামুর রহমান বলেছেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সবাইকে একযোগে কাজ করতে হবে।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী ঘোষিত ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের মূল চারটি স্তম্ভ- স্মার্ট সিটিজেন, স্মার্ট গভর্ন্যান্স, স্মার্ট ইকোনমিক ও স্মার্ট সোসাইটি তৈরিতে আইটি নির্ভর দক্ষ জনশক্তি গড়ে তুলতে হবে। এই কার্যক্রম বাস্তবায়নের চ্যালেঞ্জ মোবাবেলায় সবাইকে একযোগে কাজ করতে হবে।’
শনিবার নোয়াখালীর মাইজদীর হরিনারায়ণপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ৯০ বছর পূর্তি উদযাপন ও প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পুনমির্লনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ত্রাণ প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
এর আগে, সকাল ১০টায় মাইজদী শহীদ মিনার থেকে একটি আনন্দ র‌্যালি শুরু হয়ে স্কুল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। সেখানে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিথিরা। এর পর শুরু হয় প্রাক্তন শিক্ষক, ছাত্র ও বর্তমান শিক্ষার্থীদের সম্মাননা প্রদান, প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিচারণামূলক আলোচনা অনুষ্ঠান এবং প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের সাংস্কৃতিক পরিবেশনা।
প্রাক্তন ছাত্র-ছাত্রী পুনর্মিলন উদযাপন পরিষদের আহ্বায়ক ও জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টুর সভাপতিত্বে ও সদস্য সচিব নোয়াখালী পৌরসভার মেয়র সহিদ উল্যাহ খান সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ড. মোহাম্মদ আবদুল বাকী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- নোয়াখালী ৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী, নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মোঃ শহীদুল ইসলাম।
পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat