ব্রেকিং নিউজ :
সেবা নিতে আসা মুক্তিযোদ্ধাদের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শনের নির্দেশ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর বিএনপির নাম ভাঙিয়ে বিশৃঙ্খলা করলে কাউকে ছাড় দেওয়া হবে না: আবু সাইদ চাঁদ অবৈধ সম্পদ অর্জন, সন্দ্বীপের সাবেক এমপি মিতা’র বিরুদ্ধে দুদকের মামলা চুয়াডাঙ্গায় ফ্লাওয়ার মিল মালিককে জরিমানা পিরোজপুরে সুবিধা বঞ্চিতদের মাঝে রমজানের খাদ্যসামগ্রী বিতরণ জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান অর্থমন্ত্রীর অগ্রাধিকার : প্রাতিষ্ঠানিক সংস্কার ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সবাই মিলে দেশ গড়ব : সমাজকল্যাণ মন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে দায়িত্ব গ্রহণ করলেন নতুন মন্ত্রী আফরোজা ও প্রতিমন্ত্রী মিল্লাত
  • প্রকাশিত : ২০২৩-০৭-০৪
  • ৬৫৮১৩২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সিলেট ও সুনামগঞ্জে গত কয়েকদিনের তুলনায় আজ কম বৃষ্টিপাত হওয়ায় সকল নদ-নদীর পানি কমেছে। সোমবার সকাল ৬টা থেকে আজ মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত বৃষ্টিপাতের রেকর্ড ছিল ২৪ ঘণ্টায় সিলেটে ৮৬ দশমিক ১ মিলিমিটার। এর আগের ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল ৩০৭ মিলিমিটারের বেশি।
আজ মঙ্গলবার (৪ জুলাই) সিলেটে কম বৃষ্টিপাত হয়েছে। তবে আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর সিলেট অফিস।
আজ মঙ্গলবার (৪ জুলাই) বিকেল পর্যন্ত সিলেট পানি উন্নয়ন বোর্ড (পাউবো) প্রদত্ত তথ্য অনুসারে, সুরমা নদীর কানাইঘাট, সিলেট পয়েন্টে, কুশিয়ারা নদীর শেওলা, ফেঞ্চুগঞ্জ পয়েন্ট, লুভা নদীর লুভাছড়া পয়েন্টে, সারি নদের সারিঘাট পয়েন্ট সহ সিলেট জেলার সবকটি পয়েন্টে পানি অনেকটা কমেছে। সিলেট জেলায় কোন পয়েন্টে এখন পর্যন্ত পানির উচ্চতা বিপদসীমা অতিক্রম করেনি। তবে এখনও বন্যার বিষয়টি শঙ্কামুক্ত নয় বলে জানায় পাউবো।
এদিকে, সুনামগঞ্জ জেলায় আজ মঙ্গলবার দিনে বৃষ্টিপাত কম হওয়ায় সকাল ৯ টায় সুরমা নদীর পানি সুনামগঞ্জ স্টেশনে ৯ সেন্টিমিটার কমে বিপদসীমার ৭ সেন্টিমিটার ওপর দিয়ে ৭.৮৭ মিটার সমতলে প্রবাহিত হচ্ছে। টানা বৃষ্টি আর ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জে সবকটি নদীর পানি গত ৩দিন বৃদ্ধি পেয়েছে। প্রায় সব উপজেলায় নিম্নাঞ্চলের সড়ক প্লাবিত হয়ে বসত ঘরেও পানি উঠেছে। তবে সোমবার থেকে সুনামগঞ্জ এবং ভারতে বৃষ্টিপাত কম হওয়ায় পানি কিছুটা কমলেও এখনো ছাতক, সুনামগঞ্জ ও দিরাই ৩ উপজেলায় সুরমা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে বইছে। পানি বিপদসীমার ওপরে থাকায় এখনো প্লাবিত রয়েছে জেলার অধিকাংশ নিম্নাঞ্চল। 
পানি উন্নয়ন বোর্ড সুনামগঞ্জের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ছাতকে পানি ৩ সেন্টিমিটার কমে বিপদসীমার ১৩০ সেন্টিমিটার ওপর দিয়ে এবং দিরাই পয়েন্টে ১ সেন্টিমিটার কমে বিপদসীমার ২ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।
বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে সুনামগঞ্জে ৫০ মিমি, ছাতকে ৪৭ মিমি এবং দিরাইয়ে ১৪ মিলিমিটার। পানি উন্নয়ন বোর্ড সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, বৃষ্টি কম হওয়ায় পানি কমতেছে। বৃষ্টিপাত বন্ধ থাকলে পানি দ্রুতই নেমে যাবে। আবহাওয়ার পূর্বাভাসে সুনামগঞ্জে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও ভারতের চেরাপুঞ্জিতে অস্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে তিনি জানান। তবে বন্যার বিষয়ে সিলেট ও সুনামগঞ্জ জেলা প্রশাসন পর্যবেক্ষণ করছে এবং সতর্ক অবস্থানে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat