ব্রেকিং নিউজ :
সেবা নিতে আসা মুক্তিযোদ্ধাদের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শনের নির্দেশ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর বিএনপির নাম ভাঙিয়ে বিশৃঙ্খলা করলে কাউকে ছাড় দেওয়া হবে না: আবু সাইদ চাঁদ অবৈধ সম্পদ অর্জন, সন্দ্বীপের সাবেক এমপি মিতা’র বিরুদ্ধে দুদকের মামলা চুয়াডাঙ্গায় ফ্লাওয়ার মিল মালিককে জরিমানা পিরোজপুরে সুবিধা বঞ্চিতদের মাঝে রমজানের খাদ্যসামগ্রী বিতরণ জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান অর্থমন্ত্রীর অগ্রাধিকার : প্রাতিষ্ঠানিক সংস্কার ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সবাই মিলে দেশ গড়ব : সমাজকল্যাণ মন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে দায়িত্ব গ্রহণ করলেন নতুন মন্ত্রী আফরোজা ও প্রতিমন্ত্রী মিল্লাত
  • প্রকাশিত : ২০২৩-০৭-০৬
  • ৬৬০৬২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
উজ্জ্বল রায়, নড়াইল :  নড়াইলে নৈশ প্রহরী হত্যা প্রধান দুই আসামি গ্রেফতার। নড়াইল লোহাগড়া থানার নোয়াগ্রাম ইউনিয়নের রায়গ্রামে ভাগ্নের রডের আঘাতে মামা মো. সিরাজুল ইসলাম মোল্লা (৫৫) হত্যাকাণ্ডের শিকার হয়েছে। নিহত সিরাজুল ইসলাম ওই গ্রামের মৃত মোকাদ্দেস মোল্লার সোমবার (৩ জুলাই) রাতে নিহতের নিজ বাড়ির পাশে হত্যাকাণ্ডের এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় নিহতে স্ত্রী বাদী হয়ে (৫ জুলাই) ১৫ জনসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে লোহাগড়া থানায় একটি এজাহার দায়ের করে। যার প্রেক্ষিতে নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় মামলা রুজুর পর পরই  (৬ জুলাই) লোহাগড়া থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এর পুলিশ পরিদর্শক সাজেদুল ইসলাম এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক জামিল কবির ও এসআই (নিঃ) অপু মিত্র, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল এর এসআই (নিঃ) আলী হোসেন এবং লোহাগড়া থানার এসআই (নিঃ) অমিত ও এসআই (নিঃ) মামুন সঙ্গীয় ফোর্সসহ যৌথ অভিযান চালিয়ে প্রধান দুই আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত প্রধান দুই আসামি হলেন-মোঃ শান্ত শেখ (২২) ও মোঃ সবুজ শেখ (৩০)। তারা লোহাগড়া উপজেলার রায়গ্রামের মৃত গফফার শেখের ছেলে।
অনুসন্ধানে জানা যায়, নৈশ প্রহরী সিরাজুল ইসলামের সাথে আসামিদের দীর্ঘদিন যাবৎ সামাজিক বিরোধ ছিল। পূর্বের কলহের জের ধরে ঘটনার রাতে আসামিরা পূর্বপরিকল্পিতভাবে ভিকটিমের বাড়ির পাশে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে ওত পেতে থাকে। ভিকটিম সিরাজুল কর্মস্থলে যাওয়ার সময় আসামিরা তার উপর হামলা করে। এতে সে গুরুতর রক্তাক্ত জখম হয়। সংবাদ প্রাপ্তির সাথে সাথে লোহাগড়া থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় লোকজনের সহায়তায় আহত মো: সিরাজুল ইসলামকে চিকিৎসার জন্য লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। পরীক্ষা-নিরীক্ষা শেষে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat