ব্রেকিং নিউজ :
সেবা নিতে আসা মুক্তিযোদ্ধাদের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শনের নির্দেশ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর বিএনপির নাম ভাঙিয়ে বিশৃঙ্খলা করলে কাউকে ছাড় দেওয়া হবে না: আবু সাইদ চাঁদ অবৈধ সম্পদ অর্জন, সন্দ্বীপের সাবেক এমপি মিতা’র বিরুদ্ধে দুদকের মামলা চুয়াডাঙ্গায় ফ্লাওয়ার মিল মালিককে জরিমানা পিরোজপুরে সুবিধা বঞ্চিতদের মাঝে রমজানের খাদ্যসামগ্রী বিতরণ জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান অর্থমন্ত্রীর অগ্রাধিকার : প্রাতিষ্ঠানিক সংস্কার ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সবাই মিলে দেশ গড়ব : সমাজকল্যাণ মন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে দায়িত্ব গ্রহণ করলেন নতুন মন্ত্রী আফরোজা ও প্রতিমন্ত্রী মিল্লাত
  • প্রকাশিত : ২০২৩-০৭-০৬
  • ৫৭৩৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) নব নির্বাচিত মেয়র তালুকদার আব্দুল খালেক।
৩য় বারের মতো মেয়র নির্বাচিত হয়ে আজ বৃহস্পতিবার দুপুরে তিনি খুলনা সিটি কর্পোরেশনের নবনির্বাচিত কাউন্সিলরদের সঙ্গে নিয়ে জাতির পিতার সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। পরে তিনি বঙ্গবন্ধুর প্রতি সম্মান প্রদর্শন করে সেখানে দাঁড়িয়ে কিছুক্ষণ নিরবতা পালন করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে তিনি পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধুসহ ১৯৭৫ এর ১৫ই আগস্টের শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন । এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের জন্য প্রার্থনা করা হয়। 
খুলনা-২ আসনের সংসদ সদস্য (এমপি) শেখ সালাউদ্দিন জুয়েল, খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডি বাবলু রানা, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বাবুল শেখ, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, খুলনা সিটি কর্পোরেশনের নবনির্বাচিত ৩১টি ওয়ার্ড ও ১০টি সংরক্ষিত আসনের কাউন্সিলরবৃন্দসহ খুলনা মহানগর আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 
পরে খুলনা সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র তালুকদার আব্দুল খালেক বঙ্গবন্ধুর সমাধি সৌধের প্রশাসনিক ভবনের বিশ্রামাগারে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat