ব্রেকিং নিউজ :
সেবা নিতে আসা মুক্তিযোদ্ধাদের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শনের নির্দেশ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর বিএনপির নাম ভাঙিয়ে বিশৃঙ্খলা করলে কাউকে ছাড় দেওয়া হবে না: আবু সাইদ চাঁদ অবৈধ সম্পদ অর্জন, সন্দ্বীপের সাবেক এমপি মিতা’র বিরুদ্ধে দুদকের মামলা চুয়াডাঙ্গায় ফ্লাওয়ার মিল মালিককে জরিমানা পিরোজপুরে সুবিধা বঞ্চিতদের মাঝে রমজানের খাদ্যসামগ্রী বিতরণ জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান অর্থমন্ত্রীর অগ্রাধিকার : প্রাতিষ্ঠানিক সংস্কার ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সবাই মিলে দেশ গড়ব : সমাজকল্যাণ মন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে দায়িত্ব গ্রহণ করলেন নতুন মন্ত্রী আফরোজা ও প্রতিমন্ত্রী মিল্লাত
  • প্রকাশিত : ২০২৩-০৭-০৭
  • ৫৬৮৯১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনে পুলিশ নির্বাচন কমিশনের (ইসি) অধীনে কাজ করবে। কমিশন যে রকম আদেশ দেবে, ‘সে অনুযায়ী দায়িত্ব পালন করবে।’ শুক্রবার দুপুরে সুনামগঞ্জ শহরের ওয়েজখালীস্থ পুলিশ লাইন ময়দানে অসহায় পরিবারের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, সুনামগঞ্জ জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আইজিপি ২শ’ দরিদ্র ও অসহায় পরিবারের সদস্যদের হাতে খাদ্য এবং বস্ত্র তুলে দেন।
নির্বাচনকালীন দায়িত্ব পালন প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পুলিশ প্রধান বলেন, ‘এ দায়িত্ব পালনে পুলিশের পূর্ব অভিজ্ঞতা রয়েছে। সে অনুযায়ী সব পরিস্থিতি মোকাবেলায় পুলিশের যথেষ্ট প্রস্তুতি রয়েছে।’
জঙ্গিবাদ দমনে পুলিশের ভূমিকা নিয়ে তিনি বলেন, ‘পুলিশের সক্ষমতা আগের চেয়ে অনেক বেড়েছে। একটা সময় ছিলো যখন দেশে জঙ্গিবাদ-সন্ত্রাসবাদের হোলি খেলা চলছিলো। প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে পুলিশ ।’
আইজিপি বলেন, ‘পুলিশ একটি শতবর্ষী প্রতিষ্ঠান। দেশের আইনশৃঙ্খলা রক্ষায় সাফল্যের সাথে দায়িত্ব পালন করছে। এক সময় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও সুন্দরবন জলদস্যু ও সন্ত্রাসীদের আখড়া ছিলো। সেই অবস্থা থেকে গোটা দেশকে একটা শৃঙ্খলায় ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে পুলিশ।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat