ব্রেকিং নিউজ :
সেবা নিতে আসা মুক্তিযোদ্ধাদের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শনের নির্দেশ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর বিএনপির নাম ভাঙিয়ে বিশৃঙ্খলা করলে কাউকে ছাড় দেওয়া হবে না: আবু সাইদ চাঁদ অবৈধ সম্পদ অর্জন, সন্দ্বীপের সাবেক এমপি মিতা’র বিরুদ্ধে দুদকের মামলা চুয়াডাঙ্গায় ফ্লাওয়ার মিল মালিককে জরিমানা পিরোজপুরে সুবিধা বঞ্চিতদের মাঝে রমজানের খাদ্যসামগ্রী বিতরণ জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান অর্থমন্ত্রীর অগ্রাধিকার : প্রাতিষ্ঠানিক সংস্কার ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সবাই মিলে দেশ গড়ব : সমাজকল্যাণ মন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে দায়িত্ব গ্রহণ করলেন নতুন মন্ত্রী আফরোজা ও প্রতিমন্ত্রী মিল্লাত
  • প্রকাশিত : ২০২৩-০৭-০৯
  • ৫৯৪৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দক্ষিণ কোরিয়া জাতীয় দলের মিডফিল্ডার লি ক্যাংকে রিয়াল মায়োর্কা থেকে দলে ভিড়িয়েছে প্যারিস সেইন্ট জার্মেই(পিএসজি)। 
স্প্যানিশ দলটিতে দুই বছর কাটিয়েছেন ২২ বছর বয়সী এই মিডফিল্ডার। পাঁচ বছরের চুক্তিতে তিনি প্যারিসের জায়ান্টদের সাথে স্বাক্ষর করেছেন। 
এনিয়ে এবারের গ্রীষ্মে চতুর্থ খেলোয়াড় দলভূক্ত করলো পিএসজি। এর আগে মিডফিল্ডার ম্যানুয়েল উগার্তে, সেন্ট্রাল ডিফেন্ডার মিলান স্ক্রিনিয়ার ও স্ট্রাইকার মার্কো আসেনসিওকে দলে নিয়েছিল ফরাসি চ্যাম্পিয়নরা। 
নতুন চুক্তি প্রসঙ্গে লি ক্যাং বলেছেন, ‘পিএসজিতে যোগ দিতে পারাটা সত্যিই সৌভাগ্যের। এটা বিশে^র অন্যতম সেরা একটি ক্লাব। এখানে বিশ^মানের অনেক খেলোয়াড় রয়েছেন। নতুন এই রোমাঞ্চের শুরু করতে আমি মুখিয়ে আছি।’
দক্ষিণ কোরিয়ার জার্সিতে ১৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন লি। ডিসেম্বরে কাতার বিশ^কাপেও তিনি খেলেছেন। ক্রিস্টোফার গাল্টিয়ারের ছাঁটাইয়ের পর এ সপ্তাহে পিএসজির কোচের দায়িত্ব নিয়েছেন স্পেন ও বার্সেলোনার সাবেক কোচ লুইস এনরিকে। এখনো তারকা স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে শঙ্কা কাটেনি। ইতোমধ্যেই এমবাপ্পে জানিয়ে দিয়েছেন ২০২৪ সালের পর তিনি আর পিএসজির সাথে চুক্তি নবায়ন করবেন না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat