ব্রেকিং নিউজ :
সেবা নিতে আসা মুক্তিযোদ্ধাদের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শনের নির্দেশ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর বিএনপির নাম ভাঙিয়ে বিশৃঙ্খলা করলে কাউকে ছাড় দেওয়া হবে না: আবু সাইদ চাঁদ অবৈধ সম্পদ অর্জন, সন্দ্বীপের সাবেক এমপি মিতা’র বিরুদ্ধে দুদকের মামলা চুয়াডাঙ্গায় ফ্লাওয়ার মিল মালিককে জরিমানা পিরোজপুরে সুবিধা বঞ্চিতদের মাঝে রমজানের খাদ্যসামগ্রী বিতরণ জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান অর্থমন্ত্রীর অগ্রাধিকার : প্রাতিষ্ঠানিক সংস্কার ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সবাই মিলে দেশ গড়ব : সমাজকল্যাণ মন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে দায়িত্ব গ্রহণ করলেন নতুন মন্ত্রী আফরোজা ও প্রতিমন্ত্রী মিল্লাত
  • প্রকাশিত : ২০২৩-০৭-১০
  • ৭৯৫৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরসহ বিভিন্ন ট্যুরিজম পার্কে নৌ পথে যাতায়াতের জন্য নৌ জেটি তৈরি ও রক্ষণাবেক্ষণে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
আজ সোমবার বেজার প্রধান কার্যালয়ে উভয় পক্ষে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেন বিআইডব্লিউটিএর পরিচালক (প্রশাসন ও মানব সম্পদ) কাজি ওয়াকিল নওয়াজ এবং বাংলাদেশ বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) মহাব্যবস্থাপক ড. শেখ মোহাম্মদ জোবায়েদ হোসেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেজার নির্বাহী চেয়ারম্যান শেখ ইউছুফ হারুন,  বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডর আরিফ আহমেদ মোস্তফা, বেজার সদস্যবৃন্দ, বিআইডব্লিউটিএর প্রধান প্রকৌশলী মো. মুহিদুল ইসলাম, প্রকল্প পরিচালক মো. আশরাফুজ্জামান উপস্থিত ছিলেন।
বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) বাস্তবায়নাধীন বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর, নাফ ট্যুরিজম পার্ক, সাবরাং ট্যুরিজম পার্ক ও সোনাদিয়া ইকো ট্যুরিজম পার্ক এর নৌপথে জেটি এবং সংশ্লিষ্ট অবকাঠামো নির্মাণ, পরিচালন এবং রক্ষণাবেক্ষণ বিষয়ে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) মধ্যে এই সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat