ব্রেকিং নিউজ :
সেবা নিতে আসা মুক্তিযোদ্ধাদের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শনের নির্দেশ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর বিএনপির নাম ভাঙিয়ে বিশৃঙ্খলা করলে কাউকে ছাড় দেওয়া হবে না: আবু সাইদ চাঁদ অবৈধ সম্পদ অর্জন, সন্দ্বীপের সাবেক এমপি মিতা’র বিরুদ্ধে দুদকের মামলা চুয়াডাঙ্গায় ফ্লাওয়ার মিল মালিককে জরিমানা পিরোজপুরে সুবিধা বঞ্চিতদের মাঝে রমজানের খাদ্যসামগ্রী বিতরণ জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান অর্থমন্ত্রীর অগ্রাধিকার : প্রাতিষ্ঠানিক সংস্কার ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সবাই মিলে দেশ গড়ব : সমাজকল্যাণ মন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে দায়িত্ব গ্রহণ করলেন নতুন মন্ত্রী আফরোজা ও প্রতিমন্ত্রী মিল্লাত
  • প্রকাশিত : ২০২৩-০৭-১১
  • ৫৮০০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জন প্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি বলেছেন, পুনর্বাসন করার মাধ্যমে আগামী এক বছরের মধ্যে দেশকে ভিক্ষুকমুক্ত করা হবে । 
তিনি বলেন, তাই এ মহৎ কাজে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসতে হবে। 
মেহেরপুরে ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির আওতায় ৩০ জন ভিক্ষুকের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি  এ কথা বলেন।
ফরহাদ হোসেন  আরো বলেন,  শুধু ভিক্ষুকই না, দেশের প্রতিটি মানুষ যাতে ভালো থাকে বর্তমান  সরকার সেই উদ্যোগ গ্রহণ করেছে। এর আগে ভিক্ষুকদের পুনর্বাসন করা নিয়ে কোন সরকারই  কোন উদ্যোগ নেয়নি। বর্তমান সরকার ভিক্ষুকদের পুনর্বাসন করার পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। 
মেহেরপুর জেলায় ৬৪৪ জন ভিক্ষুক আছে। পর্যায়ক্রমে সবাইকে পুনর্বাসন করা হবে। জেলায় ৩০ জন ভিক্ষুকের মাঝে ১৫ লাখ টাকার চেক বিতরণ করা হয়।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আজ  দুপুরে সমাজসেবা ও জেলা প্রশাসন আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. জওয়াহেরুল আনাম সিদ্দিকী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) কাজী কাদের মোহাম্মদ ফজলে রাব্বী, জেলা ক্রীড়া অফিসার আরিফ হোসেন, কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম রেজা প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat