ব্রেকিং নিউজ :
সেবা নিতে আসা মুক্তিযোদ্ধাদের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শনের নির্দেশ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর বিএনপির নাম ভাঙিয়ে বিশৃঙ্খলা করলে কাউকে ছাড় দেওয়া হবে না: আবু সাইদ চাঁদ অবৈধ সম্পদ অর্জন, সন্দ্বীপের সাবেক এমপি মিতা’র বিরুদ্ধে দুদকের মামলা চুয়াডাঙ্গায় ফ্লাওয়ার মিল মালিককে জরিমানা পিরোজপুরে সুবিধা বঞ্চিতদের মাঝে রমজানের খাদ্যসামগ্রী বিতরণ জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান অর্থমন্ত্রীর অগ্রাধিকার : প্রাতিষ্ঠানিক সংস্কার ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সবাই মিলে দেশ গড়ব : সমাজকল্যাণ মন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে দায়িত্ব গ্রহণ করলেন নতুন মন্ত্রী আফরোজা ও প্রতিমন্ত্রী মিল্লাত
  • প্রকাশিত : ২০২৩-০৭-১১
  • ৫৭৮৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলায় আজ ইটবোঝাই ট্রাক ও সিএনজি-চালিত অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। 
এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন।
আজ মঙ্গলবার দুপুর আড়াটায় কালিহাতী উপজেলার নগরবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 
নিহত দু’জন সিএনজি-চালিত অটোরিকশার যাত্রী ছিলেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
এ বিষয়ে কালিহাতী থানার উপ-পরিদর্শক (এসআই) মিন্টু ঘোষ জানান, টাঙ্গাইল জেলার ভূঞাপুর উপজেলা থেকে ছেড়ে আসা ইট বোঝাই একটি ট্রাক টাঙ্গাইলের দিকে যাচ্ছিলো। পথিমধ্যে ট্রাকটি উপজেলার নগরবাড়ি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে এলেঙ্গা থেকে ভূঞাপুরগামী একটি সিএনজি- চালিত অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কমপক্ষে ট্রাক ও সিএনজি- চালিত অটোরিকশার ৯ জন আহত হন। 
তিনি জানান, আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat