ব্রেকিং নিউজ :
সেবা নিতে আসা মুক্তিযোদ্ধাদের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শনের নির্দেশ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর বিএনপির নাম ভাঙিয়ে বিশৃঙ্খলা করলে কাউকে ছাড় দেওয়া হবে না: আবু সাইদ চাঁদ অবৈধ সম্পদ অর্জন, সন্দ্বীপের সাবেক এমপি মিতা’র বিরুদ্ধে দুদকের মামলা চুয়াডাঙ্গায় ফ্লাওয়ার মিল মালিককে জরিমানা পিরোজপুরে সুবিধা বঞ্চিতদের মাঝে রমজানের খাদ্যসামগ্রী বিতরণ জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান অর্থমন্ত্রীর অগ্রাধিকার : প্রাতিষ্ঠানিক সংস্কার ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সবাই মিলে দেশ গড়ব : সমাজকল্যাণ মন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে দায়িত্ব গ্রহণ করলেন নতুন মন্ত্রী আফরোজা ও প্রতিমন্ত্রী মিল্লাত
  • প্রকাশিত : ২০২৩-০৭-১২
  • ৫৮৪৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নেপালে পর্যটকবাহী একটি হেলিকপ্টার এভারেস্ট পর্বতমালার কাছাকাছি লিক্ষু স্থানে বিধ্বস্ত হয়। এতে ছয় আরোহীর সকলেই নিহত হয়েছেন।  
উড্ডয়নের পর পরই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।
নেপালের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এক বিবৃতিতে আরো জানিয়েছে, ‘দ্য মানাং’ এয়ারের হেলিকপ্টারটি লুকলা থেকে রাজধানী কাঠমান্ডু যাচ্ছিল। মঙ্গলবার স্থানীয় সময় ১০টা ৪ মিনিটে উড্ডয়নের প্রায় ১০ মিনিটের মাথায় হেলিকপ্টারের সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
হেলিকপ্টারে মেক্সিকোর একই পরিবারের পাঁচজন এবং  নেপালের একজন বৈমানিক ছিলেন।
ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের জেনারেল ম্যানেজার প্রতাপ বাবু তিওয়ারি জানান, ছয়টি লাশ উদ্ধার করে কাঠমান্ডু নিয়ে আসা হয়েছে।
উদ্ধারকাজে দু’টি হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। তবে খারাপ আবহাওয়ার কারনে হেলিকপ্টারগুলো অবতরণ করতে পারেনি।
দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে টুইটারে বলা হয়েছে, প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল এ ঘটনায় শোক প্রকাশ করেছেন।
মানাং এয়ারের মুখপাত্র রাজু নিউপান বলেন,‘ভালো আবহাওয়ার মধ্যেই হেলিকপ্টারটি উড্ডয়ন করে। তবে কি কারণে এটি বিধ্বস্ত হয়েছে তা আমরা এখনও জানতে পারিনি।’
উল্লেখ্য, নেপালের পার্বত্য এলাকার আবহাওয়া পরিস্থিতি দ্রুতই পাল্টে গিয়ে ভয়ংকর পরিস্থিতি সৃষ্টি করে। এছাড়া অপর্যাপ্ত প্রশিক্ষণ এবং রক্ষণাবেক্ষণের অভাবেও নেপালে উড্ডয়নের নিরাপত্তায় ভয়ংকর ঘাটতি রয়েছে।
এই নিরাপত্তা ঘাটতির কারনে ইউরোপীয় ইউনিয়ন তার আকাশ সীমায় নেপালের সকল এয়ারলাইন্সকে নিষিদ্ধ ঘোষণা করেছে।
এদিকে এই পার্বত্য দেশটির প্রত্যন্ত অঞ্চলে বেশ কিছু জটিল রানওয়ে আছে, যেখানে উড়োজাহাজ বা হেলিকপ্টার চালানো খুবই কঠিন।
মাত্র ছয় মাস আগে দেশটির সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনায় ৭২ যাত্রীর সবাই প্রাণ হারিয়েছিলো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat