ব্রেকিং নিউজ :
সেবা নিতে আসা মুক্তিযোদ্ধাদের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শনের নির্দেশ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর বিএনপির নাম ভাঙিয়ে বিশৃঙ্খলা করলে কাউকে ছাড় দেওয়া হবে না: আবু সাইদ চাঁদ অবৈধ সম্পদ অর্জন, সন্দ্বীপের সাবেক এমপি মিতা’র বিরুদ্ধে দুদকের মামলা চুয়াডাঙ্গায় ফ্লাওয়ার মিল মালিককে জরিমানা পিরোজপুরে সুবিধা বঞ্চিতদের মাঝে রমজানের খাদ্যসামগ্রী বিতরণ জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান অর্থমন্ত্রীর অগ্রাধিকার : প্রাতিষ্ঠানিক সংস্কার ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সবাই মিলে দেশ গড়ব : সমাজকল্যাণ মন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে দায়িত্ব গ্রহণ করলেন নতুন মন্ত্রী আফরোজা ও প্রতিমন্ত্রী মিল্লাত
  • প্রকাশিত : ২০২৩-০৭-১২
  • ৫৯১০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা  নগরীর চকবাজার ও রাজগঞ্জ এলাকার কাঁচামরিচ ও আলুর বাজারে বিশেষ তদারকি অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুমিল্লা জেলা কার্যালয় কর্তৃপক্ষ। আজ বেলা সাড়ে ১১টায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুমিল্লার সহকারী পরিচালক মো: আছাদুল ইসলাম নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
এ সময় ক্রয় ভাউচার সংরক্ষণ না করা, ইচ্ছেমাফিক দামে আলু বিক্রি ও দৃশ্যমান স্থানে মূল্য তালিকা না রাখার মতো ভোক্তা অধিকার বিরোধী কর্মকান্ডের অভিযোগে পাঁচ প্রতিষ্ঠানকে ১০ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুমিল্লার সহকারী পরিচালক মো: আছাদুল ইসলাম  বলেন, ভোক্তা অধিকার বিরোধী কর্মকান্ডের অভিযোগে পাঁচ প্রতিষ্ঠানকে ১০ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়। জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলো চকবাজার এলাকার ভাই ভাই বাণিজ্যালয় ৫ হাজার টাকা, রমজানের আলুর আড়ত ১ হাজার টাকা, মিজানের আলুর আড়ত ১ হাজার টাকা। রাজগঞ্জ বাজারের হাসানের আলুর আড়ত ৩ হাজার টাকা এবং মনিরের সবজির দোকান ৫০০ টাকা। অভিযানে ব্যবসায়ীদের ক্রয় ভাউচার ও ক্রয়ের তথ্য যাচাই করা হয় এবং যৌক্তিক মুনাফায় বিক্রি করতে নির্দেশনা দেওয়া হয়।
অভিযানে উপস্থিত ছিলেন, জেলা স্যানিটারি ইন্সপেক্টর ইসরাইল হোসেন, চকবাজার ও রাজগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ এবং জেলা পুলিশের একটি টিম ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat