ব্রেকিং নিউজ :
সেবা নিতে আসা মুক্তিযোদ্ধাদের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শনের নির্দেশ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর বিএনপির নাম ভাঙিয়ে বিশৃঙ্খলা করলে কাউকে ছাড় দেওয়া হবে না: আবু সাইদ চাঁদ অবৈধ সম্পদ অর্জন, সন্দ্বীপের সাবেক এমপি মিতা’র বিরুদ্ধে দুদকের মামলা চুয়াডাঙ্গায় ফ্লাওয়ার মিল মালিককে জরিমানা পিরোজপুরে সুবিধা বঞ্চিতদের মাঝে রমজানের খাদ্যসামগ্রী বিতরণ জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান অর্থমন্ত্রীর অগ্রাধিকার : প্রাতিষ্ঠানিক সংস্কার ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সবাই মিলে দেশ গড়ব : সমাজকল্যাণ মন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে দায়িত্ব গ্রহণ করলেন নতুন মন্ত্রী আফরোজা ও প্রতিমন্ত্রী মিল্লাত
  • প্রকাশিত : ২০২৩-০৭-১২
  • ৭০২৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফেনীতে শুরু হয়েছে ৭ দিনব্যাপী বৃক্ষমেলা। আজ বুধবার সকাল ১০টার দিকে শহরের জহির রায়হান হল মাঠে জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে এ মেলার উদ্বোধন করা হয়েছে।
মেলায় স্থান পেয়েছে বিভিন্ন প্রজাতির বনজ, ফলদ এবং ঔষধি গাছ। প্রদর্শিত হচ্ছে অর্কিড, চেনা-অচেনা ফল এবং ফুলের সৌন্দর্য্যে মনকাড়া পরিবেশ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগ ফেনীর উপ-পরিচালক গোলাম মোহাম্মদ বাতেন। বক্তব্যে তিনি বলেন, বৃক্ষ ছাড়া আমাদের জীবনকে একটি দিনও কল্পনা করতে পারি না। নগরায়নকে পরিকল্পিত করতে হবে। গাছ কাটার চেয়ে গাছ রোপণ করতে হবে বেশি।
অতিরিক্ত জেলাপ্রশাসক (সার্বিক) মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) দ্বীন মোহাম্মদ, জেলা করাতকল মালিক সমিতির সভাপতি আমির হোসেন, নার্সারি মালিকদের প্রতিনিধি আবুবকর সিদ্দিক। 
স্বাগত বক্তব্য রাখেন বিভাগীয় বন কর্মকর্তা মো. মাকসুদ আলম। রেঞ্জ কর্মকর্তা আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন- ফেনী সরকারি কলেজের উদ্ভিদ বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মো. মোশারফ হোসেন।
আয়োজক সূত্র জানায়, প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে এ মেলা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat