ব্রেকিং নিউজ :
সেবা নিতে আসা মুক্তিযোদ্ধাদের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শনের নির্দেশ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর বিএনপির নাম ভাঙিয়ে বিশৃঙ্খলা করলে কাউকে ছাড় দেওয়া হবে না: আবু সাইদ চাঁদ অবৈধ সম্পদ অর্জন, সন্দ্বীপের সাবেক এমপি মিতা’র বিরুদ্ধে দুদকের মামলা চুয়াডাঙ্গায় ফ্লাওয়ার মিল মালিককে জরিমানা পিরোজপুরে সুবিধা বঞ্চিতদের মাঝে রমজানের খাদ্যসামগ্রী বিতরণ জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান অর্থমন্ত্রীর অগ্রাধিকার : প্রাতিষ্ঠানিক সংস্কার ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সবাই মিলে দেশ গড়ব : সমাজকল্যাণ মন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে দায়িত্ব গ্রহণ করলেন নতুন মন্ত্রী আফরোজা ও প্রতিমন্ত্রী মিল্লাত
  • প্রকাশিত : ২০২৩-০৭-১২
  • ৭৯৬১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
এডিস মশার লার্ভা পাওয়ায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১২ স্থাপনাকে সোয়া লাখ টাকা জরিমানা করা হয়েছে। 
এছাড়াও এডিস মশার প্রজননস্থল ধ্বংসে কর্পোরেশনের আওতাধীন এলাকার ৯৭টি শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ চিরুনি অভিযান পরিচালনা করা হয়েছে। 
আজ বুধবার কর্পোরেশনের আওতাধীন পরিবাগ, শাগবাগ, উত্তর মুগদা, দক্ষিণ মুগদা, ঝিগাতলা, বাবুবাজার, দক্ষিণ যাত্রাবাড়ী, পূর্ব নন্দীপাড়া, পূর্ব শেখদি ও কুতুবখালী এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
এক নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মঞ্জুরুল হক ২১ নম্বর ওয়ার্ডের পরিবাগ ও শাহবাগ এলাকায় ৩৫টি বাসাবাড়ি ও স্থাপনা পরিদর্শন করেন এবং এনডিই লিমিটেড কর্তৃক নির্মিত একটি নির্মাণাধীন ভবনে মশার লার্ভা পান। আদালত এ সময় এনডিই লিমিটেডের প্রজেক্ট ইঞ্জিনিয়ার মামুনুর রশীদকে ২০ হাজার টাকা জরিমানা করেন।
দুই নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট এম আর সেলিম শাহনেওয়াজ ৬ নম্বর ওয়ার্ডের উত্তর মুগদা ও দক্ষিণ মুগদা এলাকায় ৩১টি বাসাবাড়ি ও স্থাপনা পরিদর্শন করেন। আদালত এ সময় কোনো স্থাপনায় মশার লার্ভা পাননি। 
তিন নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট তায়েব-উর-রহমান ১৪ নম্বর ওয়ার্ডের ঝিগাতলা এলাকায় ৫২টি বাসাবাড়ি ও স্থাপনা পরিদর্শন করেন। আদালত এ সময় ২টি নির্মাণাধীন ভবনে মশার লার্ভা পাওয়ায় একটি ভবনের সাইট ইঞ্জিনিয়ার রাসেল আহমেদকে ৫০ হাজার ও আরেকটি ভবনের সাইট ইঞ্জিনিয়ার সুজনকে ২০ হাজার টাকা অর্থদন্ড আরোপ ও জরিমানা আদায় করেন। 
চার নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা ৩১ নম্বর ওয়ার্ডের বাবুবাজার এলাকায়  অভিযান পরিচালনা করেন এবং ২টি স্থাপনায় মশার লার্ভা পান। আদালত এ সময় এক মামলায় ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন। 
পাঁচ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সফি উল্লাহ দক্ষিণ যাত্রাবাড়ী এলাকায় ১৩টি বাসাবাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করেন এবং একটি স্থাপনায় মশার লার্ভা পাওয়ায় এক মামলায় ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন। 
ছয় নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার হক ৭৪ নম্বর ওয়ার্ডের পূর্ব নন্দীপাড়া এলাকায় ৩৬টি বাসাবাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করেন এবং একটি স্থাপনায় মশার লার্ভা পাওয়ায় এক মামলায় ২ হাজার টাকা জরিমানা আদায় করেন। 
নয় নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম ৬২ নম্বর ওয়ার্ডের পূর্ব শেখদি এলাকায় ৫২টি বাসাবাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করেন এবং ৩টি স্থাপনায় মশার লার্ভা পাওয়ায় ৩ মামলায় ১২ হাজার টাকা জরিমানা আদায় করেন। 
দশ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলম ৬১ নম্বর ওয়ার্ডের কুতুবখালী এলাকায় ৩০টি বাসাবাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করেন এবং ৩টি স্থাপনায় মশার লার্ভা পাওয়ায় ৩ মামলায় ৪ হাজার টাকা জরিমানা আদায় করেন। 
আজকের অভিযানে সর্বমোট ২৬৪টি বাসাবাড়ি ও স্থাপনা পরিদর্শন করা হয়েছে। এ সময় ১২টি বাসাবাড়ি ও নির্মাণাধীন ভবনে মশার লার্ভা পাওয়ায় ১২ মামলায় সর্বমোট ১ লাখ ২৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat