ব্রেকিং নিউজ :
সেবা নিতে আসা মুক্তিযোদ্ধাদের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শনের নির্দেশ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর বিএনপির নাম ভাঙিয়ে বিশৃঙ্খলা করলে কাউকে ছাড় দেওয়া হবে না: আবু সাইদ চাঁদ অবৈধ সম্পদ অর্জন, সন্দ্বীপের সাবেক এমপি মিতা’র বিরুদ্ধে দুদকের মামলা চুয়াডাঙ্গায় ফ্লাওয়ার মিল মালিককে জরিমানা পিরোজপুরে সুবিধা বঞ্চিতদের মাঝে রমজানের খাদ্যসামগ্রী বিতরণ জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান অর্থমন্ত্রীর অগ্রাধিকার : প্রাতিষ্ঠানিক সংস্কার ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সবাই মিলে দেশ গড়ব : সমাজকল্যাণ মন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে দায়িত্ব গ্রহণ করলেন নতুন মন্ত্রী আফরোজা ও প্রতিমন্ত্রী মিল্লাত
  • প্রকাশিত : ২০২৩-০৭-১২
  • ৬৭২১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু বলেন, আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে প্রত্যেক গৃহহীনকে ঘর দেয়া হবে। এদেশে কেউ আর গৃহহীন থাকবেন না। 
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষুধা, দারিদ্রমুক্ত ও গৃহহীন-ভূমিহীনমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষে নিরলস কাজ করে যাচ্ছেন। আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে গৃহহীন-ভূমিহীন ব্যক্তিদের মাঝে জমিসহ সুন্দর ঘর প্রদান করছেন। আশ্রয়ন প্রকল্প-২ এর কাজ শেষ হলে বেড়া উপজেলায় কেউ ভূমিহীন থাকবেনা।’
আজ বুধবার পাবনার বেড়া উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ আয়োজিত মুজিব শতবর্ষে আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় ভূমিহীন ‘ক’ শ্রেণির পরিবার পুনর্বাসনে বেড়া উপজেলাকে ভূমিহীন-গৃহহীনমুক্ত ঘোষণার নিমিত্ত যৌথ সভায় প্রধান অতিথির বক্তৃতায় ডেপুটি স্পিকার এসব কথা বলেন।
এ ছাড়া উপজেলা প্রশাসন ও পরিসংখ্যান অফিস আয়োজিত নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ অনুষ্ঠানে ডেপুটি স্পিকার বলেন, বাংলাদেশকে উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সকল শিশুকে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাতে হবে। কোন শিশুকে ঝুঁকিপূর্ণ কাজে নিয়োগ করা যাবে না। সরকার শিক্ষা ব্যায় নির্বাহের জন্য উপবৃত্তি দিচ্ছে, দুঃস্থদের বিভিন্ন ধরনের ভাতা প্রদান করছে, এরপর আর কোন শিশু শিক্ষার বাইরে থাকতে পারে না।
দুটি অনুষ্ঠানেই বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহা. সবুর আলীর সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রেজাউল হক, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন, ভাইস চেয়ারম্যান মো. মেসবাহ উল হক ও মোছা. শায়লা শারমিন ইতি এবং বেড়ার বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় নির্বাচিত প্রতিনিধি, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat