ব্রেকিং নিউজ :
সেবা নিতে আসা মুক্তিযোদ্ধাদের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শনের নির্দেশ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর বিএনপির নাম ভাঙিয়ে বিশৃঙ্খলা করলে কাউকে ছাড় দেওয়া হবে না: আবু সাইদ চাঁদ অবৈধ সম্পদ অর্জন, সন্দ্বীপের সাবেক এমপি মিতা’র বিরুদ্ধে দুদকের মামলা চুয়াডাঙ্গায় ফ্লাওয়ার মিল মালিককে জরিমানা পিরোজপুরে সুবিধা বঞ্চিতদের মাঝে রমজানের খাদ্যসামগ্রী বিতরণ জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান অর্থমন্ত্রীর অগ্রাধিকার : প্রাতিষ্ঠানিক সংস্কার ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সবাই মিলে দেশ গড়ব : সমাজকল্যাণ মন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে দায়িত্ব গ্রহণ করলেন নতুন মন্ত্রী আফরোজা ও প্রতিমন্ত্রী মিল্লাত
  • প্রকাশিত : ২০২৩-০৭-১৪
  • ৫৮৭৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার বলেছেন, ইউক্রেনকে কৃষ্ণ সাগর দিয়ে শস্য রপ্তানি করার অনুমতি দেয়ার চুক্তি অনুযায়ী রাশিয়ার কোন দাবিই পূরণ করা হয়নি।
পুতিন একটি টেলিভিশন সাক্ষাৎকারে বলেন, ‘আমি জোর দিয়ে বলতে চাই যে কিছুই করা হয়নি, কিছুই করা হয়নি। সবই একতরফা।’
মস্কো তার নিজস্ব রপ্তানিতে স্থায়ী বাধার কারণে বারবার চুক্তি  থেকে সরে যাওয়ার হুমকি দিয়েছে। রাশিয়া মেয়াদ বাড়াতে রাজি না হলে শস্য চুক্তির মেয়াদ ১৮ জুলাই শেষ হবে। খবর এএফপি’র।
২০২২ সালের জুলাই মাসে, ইউক্রেনীয় শস্য রপ্তানি পুনরায় শুরু করার অনুমতি  দেয়ার চুক্তি স্বাক্ষরিত হওয়ার পাশাপাশি রাশিয়ান খাদ্য ও সার অবাধ রপ্তানিতে একটি সমান্তরাল সমজোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল।
‘আমরা ভাবব কী করা যায়, আমাদের হাতে আরও কিছু দিন আছে’ এ কথা উল্লেখ করে পুতিন বলেন, ‘আমাদেরকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ হলে আমরা মেয়াদ বাড়িয়ে দেব।’ রুশ  নেতা আরো বলেন যতদিন লাগে তিনি অপেক্ষা করতে প্রস্তুত।
চুক্তিটির মধ্যস্থতাকারি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান বুধবার বলেন, তিনি চুক্তিটি রক্ষা করতে মস্কো ও কিয়েভের সাথে কাজ করছেন।
চুক্তিটি এখনও পর্যন্ত ইউক্রেনকে কৃষ্ণ সাগর বন্দর থেকে ৩২ মিলিয়ন টন শস্য ও খাদ্যদ্রব্য রপ্তানির অনুমতি দিয়েছে।
ইউক্রেনের কর্মকর্তারা বলেছেন, রুশ হামলাকারী ড্রোন এই সপ্তাহে একটি বন্দরে শস্য স্থাপনা লক্ষ্যবস্তু করেছে।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat