ব্রেকিং নিউজ :
সেবা নিতে আসা মুক্তিযোদ্ধাদের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শনের নির্দেশ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর বিএনপির নাম ভাঙিয়ে বিশৃঙ্খলা করলে কাউকে ছাড় দেওয়া হবে না: আবু সাইদ চাঁদ অবৈধ সম্পদ অর্জন, সন্দ্বীপের সাবেক এমপি মিতা’র বিরুদ্ধে দুদকের মামলা চুয়াডাঙ্গায় ফ্লাওয়ার মিল মালিককে জরিমানা পিরোজপুরে সুবিধা বঞ্চিতদের মাঝে রমজানের খাদ্যসামগ্রী বিতরণ জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান অর্থমন্ত্রীর অগ্রাধিকার : প্রাতিষ্ঠানিক সংস্কার ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সবাই মিলে দেশ গড়ব : সমাজকল্যাণ মন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে দায়িত্ব গ্রহণ করলেন নতুন মন্ত্রী আফরোজা ও প্রতিমন্ত্রী মিল্লাত
  • প্রকাশিত : ২০২৩-০৭-১৪
  • ৬৫৬১০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের প্রতিষ্ঠাতা সংগঠক, শব্দসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশ বেতারের সাবেক উপ-মহাপরিচালক (অনুষ্ঠান) আশফাকুর রহমান খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
এক শোক বার্তায় তিনি বলেন, ১৯৭১ সালের ৮ মার্চ যে ৮-১০ জন বেতার কর্মী পাকিস্তানি সামরিক জান্তার রক্তচক্ষু উপেক্ষা করে, জীবনের ঝুঁকি নিয়ে ৭ মার্চের ভাষণ তৎকালীন রেডিও পাকিস্তান ঢাকা কেন্দ্র থেকে প্রচার করেছিলেন আশফাকুর রহমান খান ছিলেন তাদের অন্যতম। 
তিনি বলেন, খান মুক্তিযুদ্ধের শুরুতে জীবনের ঝুঁকি নিয়ে ঢাকা বেতার কেন্দ্র থেকে লুকিয়ে টেপ নিয়ে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যোগ দেন।
ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ বাণীবদ্ধকরণ ও প্রচারে এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে গুরুত্বপূর্ণ ভূমিকাসহ মহান মুক্তিযুদ্ধে অসাধারণ অবদানের জন্য এই বেতার ব্যক্তিত্বকে বাংলাদেশ সরকার ২০০১ সালে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করে।
শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, আশফাকুর রহমান খানের মৃত্যুতে বাংলাদেশ এক কৃতী সন্তানকে হারালো। এই অকুতোভয় শব্দসৈনিক, গণমাধ্যম ব্যক্তিত্ব ও মহান মুক্তিযোদ্ধা তার কর্মের মাধ্যমে দেশবাসীর কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন।
প্রধানমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat