ব্রেকিং নিউজ :
সেবা নিতে আসা মুক্তিযোদ্ধাদের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শনের নির্দেশ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর বিএনপির নাম ভাঙিয়ে বিশৃঙ্খলা করলে কাউকে ছাড় দেওয়া হবে না: আবু সাইদ চাঁদ অবৈধ সম্পদ অর্জন, সন্দ্বীপের সাবেক এমপি মিতা’র বিরুদ্ধে দুদকের মামলা চুয়াডাঙ্গায় ফ্লাওয়ার মিল মালিককে জরিমানা পিরোজপুরে সুবিধা বঞ্চিতদের মাঝে রমজানের খাদ্যসামগ্রী বিতরণ জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান অর্থমন্ত্রীর অগ্রাধিকার : প্রাতিষ্ঠানিক সংস্কার ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সবাই মিলে দেশ গড়ব : সমাজকল্যাণ মন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে দায়িত্ব গ্রহণ করলেন নতুন মন্ত্রী আফরোজা ও প্রতিমন্ত্রী মিল্লাত
  • প্রকাশিত : ২০২৩-০৭-২৩
  • ৭৭১৩৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দুই বছরের চুক্তিতে ফরাসি লিগ ওয়ানের ক্লাব লিলির পক্ষে স্বাক্ষর করেছেন ফ্রান্সের হয়ে সাবেক বিশ্বকাপ জয়ী তারকা স্যামুয়েল উমতিতি। এর মাধ্যমে আবারো লিগ ওয়ানে ফিরে এলেন উমতিতি।
বিষয়টি নিশ্চিত করে লিলি সভাপতি অলিভার লেটাং বলেছেন, ‘দ্য গ্রেট স্যাম ফিরে এসেছে। ফরাসি বিশ্বকাপ জয়ী তারকার লিগ ওয়ানে ফিরে আসাটা একটি শক্তিশালী বার্তা।’
এ মাসের শুরুতে ২৯ বছর বয়সী এই ডিফেন্ডারের সাথে বার্সেলোনার চুক্তির মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। ২০১৬ সালে বার্সেলোনায় যোগ দেবার আগে লিঁওতে খেলতেন উমতিতি। ধারনা করা হয়েছিল সাবেক ক্লাবেই আবারো ফিরে আসছেন এই ডিফেন্ডার।
২০১২ সালে লিঁওর হয়ে ফ্রেঞ্চ কাপ ও ২০১৮ ও ২০১৯ সালে বার্সেলোনার হয়ে দুটি লা লিগা শিরোপা জয়ী উমতিতি বলেছেন, ‘ফ্রান্সে ফিরে এসে যৌক্তিকভাবে আমি মনে করেছিলাম লিঁওতে যোগ দিব। কিন্তু শেষ পর্যন্ত যে দল আমাকে পছন্দ করেছে তাদের পক্ষেই চুক্তি করেছি।’
চার বছর ইনজুরির সাথে পাল্লা দিয়ে উমতিতি গত মৌসুমে ইতালিয়ান ক্লাব লিসের হয়ে ধারে ২৫ ম্যাচ খেলেছেন। ধারবাহিক ইনজুরি সত্বেও উমতিতি জানিয়েছেন শারিরীক ভাবে তিনি ভালবোধ  করছেন। গত মৌসুমে পঞ্চম স্থানে থেকে লিগ ওয়ান শেষ কার লিলিকে সামনে এগিয়ে নিয়ে যাবার জন্য তিনি প্রস্তুত বলেও দাবী করেছেন। এ সম্পর্কে উমতিতি বলেন, ‘ডিসেম্বরে খেলা শুরু করলেও আমি গত বছর পুরো মৌসুম খেলেছি। লিলির হয়ে আমি সত্যিকার অর্থেই সফল হতে চাই। আর সেটা হলে অন্য সবকিছু এমনিতেই আসবে, সেসব নিয়ে আমাকে চিন্তা করতে হবেনা।’
ক্যামেরুনে জন্ম নেয়া উমতিতি ২০১৮ সালে বিশ্বকাপ জয়ী ফ্রান্স দলের নায়ক ছিলেন। সেমিফাইনালে বেলজিয়ামের বিরুদ্ধে একমাত্র গোলটি তিনি করেছিলেন। জাতীয় দলে ফিরতে এখনো আশাবাদী উমতিতি বলেন, ‘ইতোমধ্যেই ফ্রান্স দলের অভিজ্ঞতা আমি অর্জন করেছি। এটা ক্যারিয়ারের ব্যতিক্রম একটি মুহূর্ত। অবশ্যই বারবার এই অভিজ্ঞতা অর্জন করতে চাই।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat