ব্রেকিং নিউজ :
সেবা নিতে আসা মুক্তিযোদ্ধাদের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শনের নির্দেশ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর বিএনপির নাম ভাঙিয়ে বিশৃঙ্খলা করলে কাউকে ছাড় দেওয়া হবে না: আবু সাইদ চাঁদ অবৈধ সম্পদ অর্জন, সন্দ্বীপের সাবেক এমপি মিতা’র বিরুদ্ধে দুদকের মামলা চুয়াডাঙ্গায় ফ্লাওয়ার মিল মালিককে জরিমানা পিরোজপুরে সুবিধা বঞ্চিতদের মাঝে রমজানের খাদ্যসামগ্রী বিতরণ জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান অর্থমন্ত্রীর অগ্রাধিকার : প্রাতিষ্ঠানিক সংস্কার ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সবাই মিলে দেশ গড়ব : সমাজকল্যাণ মন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে দায়িত্ব গ্রহণ করলেন নতুন মন্ত্রী আফরোজা ও প্রতিমন্ত্রী মিল্লাত
  • প্রকাশিত : ২০২৩-০৭-২৩
  • ৮৯৯৭২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
উজ্জ্বল রায়, নড়াইল  : নড়াইল জেলা পুলিশের মাসিক কিট প্যারেড  অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ জুলাই) সকাল ৯:০০ ঘটিকায় পুলিশ লাইনস্ ড্রিলশেডে এ কিট প্যারেড অনুষ্ঠিত হয়। সালাম গ্রহণ এবং কিট পরিদর্শন করেন মোসাঃ সাদিরা খাতুন, পুলিশ সুপার, নড়াইল।  পরিদর্শন শেষে পুলিশ সুপার বলেন, পুলিশ সদস্যদের ইউনিফর্ম থেকে শুরু করে প্রতিটি জিনিস জন্য যা প্রয়োজন, তার প্রত্যেকটা জিনিস বাংলাদেশ পুলিশ সরবরাহ করছে। বাংলাদেশ পুলিশের সরবরাহকৃত এসব জিনিসপত্র ও পোশাকের প্রতি যত্নশীল হতে হবে। তিনি পুলিশ সদস্যদের ডিসিপ্লিন, স্মার্ট ইউনিফর্ম পরিধান, পরিষ্কার-পরিচ্ছন্নতা, প্রাপ্যতা সম্পর্কে জানা ও সচেতন হওয়া, ক্লোথিং স্টোরে কর্মরত পুলিশ সদস্যদের দায়িত্ব ও কর্তব্য, স্বজনপ্রীতি ও দুর্নীতি পরিহার, প্রাপ্যতা অনুযায়ী যথাসময়ে সরকারি মালামাল গ্রহণ এবং ইস্যুকৃত মালামাল যত্নের সাথে ব্যবহার করাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন। এ সময় মোঃ রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), মোঃ দোলন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল); দেবব্রত সরকার, সহকারী পুলিশ সুপার (প্রবেশনার), আবুল হোসেন শেখ, পুলিশ পরিদর্শক (আরআই), মোঃ শহীদুজ্জামান, পুলিশ পরিদর্শক (আরওআই), নড়াইলসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণ এবং সংশ্লিষ্ট অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat